শিরোনাম
◈ ৬ মাসের মূল্যায়নে বাড়তে পারে মন্ত্রিসভার আকার, বদলাতে পারে দায়িত্ব ◈ এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, বহাল থাকছে অনলাইন আবেদন ◈ খাদ্যবান্ধব কর্মসূচি শুরু, ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী ◈ 'দেশটা আমাদের সবার', পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ইংল্যান্ডের দ্বিতীয় স্ত‌রের দ‌লের বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ বাতিল করলো বার্সেলোনা ◈ নিরাপদ ও নিয়মিত অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষায় আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ ◈ একসঙ্গে পুলিশ টিমকে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ইদানীং প্রধানমন্ত্রীকে নিয়েও কটূক্তি, দেশের মান সম্মান ক্ষুণ্ন হচ্ছে: কর্নেল (অব.) অলি ◈ সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ ◈ দেশের সব ডিসির জন্য যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৯, ১১:১৭ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০১৯, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ এগিয়ে চলছে

জিয়ারুল হক : নানা বাধা উপেক্ষা করে পুরোদমে এগিয়ে চলছে বাগেরহাটের রামপালে ১ হাজার ৩শ ২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। জমি অধিগ্রহণ শেষে মাটি ভরাট, সীমানা প্রাচীর ও প্রশাসনিক ভবন নির্মাণ শেষ। এখন চলছে, বয়লার, টারবাইণ্ড, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, কুলিং টাওয়ার, জেটি, কোল্ডশেড ইয়ার্ডসহ প্রকল্পের অন্যান্য কাজ। সময় টিভি

বাগেরহাটের রামপালের সাপমারি-কাটাখালী ও কৈগরদাশকাঠী এলাকার লোকজনের ভাষ্য, কেন্দ্রটি চালু হলে বিদ্যুতের ঘাটতি কমার পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি হবে। বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি শেখ লিয়াকত হোসেন বলেন, এই তাপ বিদ্যুৎ কেন্দ অত্র অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন করবে।

পঁচিশ শতাংশ কাজ সমাপ্তের কথা জানিয়ে রামপাল বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার কোম্পানি লিমিটেডের উপ প্রকল্প পরিচালক মো. রেজাউল করিমের প্রত্যাশা, ২০২০ সালের সেপ্টেম্বরে প্রথম ইউনিটের কমিশনিং শেষে ২০২১ সালের ফেব্রুয়ারিতে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ কেন্দ্রটি জাতীয় গ্রীডে যুক্ত হতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়