শিরোনাম
◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়?

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৯, ১১:০৩ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০১৯, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্যানারি বন্ধ হলেও দূষণ থেকে মুক্তি মিলেনি হাজারীবাগবাসীর

নুর নাহার : সকল ধরনের সেবা সংযোগ বিচ্ছিন্ন করে রাজধানীর হাজারীবাগে ট্যানারি বন্ধের ২ বছরেও দুষণের কবল থেকে মুক্তি পায়নি এলাকাবাসী। এখনও রাসায়নিকযুক্ত কালোপানির দুর্গন্ধ সইতে হচ্ছে তাদেরকে। অনেকেরই অভিযোগ, রাতের আধারে চুপিসারেই কাজ চলে বশ কিছু ট্যানারিতে। একই কথা বলেন পরিবেশবাদিরাও। তবে অভিযোগ অস্বীকার করে ট্যানারি মালিকরা বলছেন, অন্য শিল্পের দূষণের দায় পড়ছে ট্যানারির ওপর। ডিবিসি নিউজ

দুই রঙের দুটি ধারা। একটি ধানমন্ডি আবাসিকের, আরেকটি এসেছে হাজারীবাগ থেকে। কালো, রাসায়নিকের দুর্গন্ধে ভরা, যার উৎস বিভিন্ন কারখানা ।

ট্যানারি মালিক সমিতি বললেন, হাজারীবাগ, বুড়িগঙ্গা দূষিত হচ্ছে এখনও, তবে তার দায় কোনভাবেই ট্যানারির নয়।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মিজানুর রহমান বলেন, অন্যান্য যেই কারখানাগুলো আছে, যেমন প্লাস্টিক, টেক্সটাইল, ছোট ছোট গার্মেন্টস রয়েছে, সেখানেও রং ব্যবহার করা হয়। ওই সমস্ত রং মিশ্রিত পানিগুলো ওখানে আসছে।’

পরিবেশ বাঁচাও আন্দোলন সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুস সোবহান বলেন, পরিবেশ অধিদপ্তরের এখানে দেখা উচিত ছিল যে ট্যানারি স্থানান্তরিত হয়ে গেলেও আগের বর্জ্যের অবস্থা কি ছিলো, ছয় মাস পরে কি অবস্থা দাঁড়িয়েছে।

  • সর্বশেষ