শিরোনাম
◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়?

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৯, ০৯:০৬ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০১৯, ০৯:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান কবরস্থান শ্মশানঘাট আলোকিত করছে সোলার স্টিক

ফাতেমা ইসলাম : খুলনায় ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে সোলার স্টিক প্রকল্প বাস্তবায়ন করছে জেলা প্রশাসন। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলেও বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে। বিশেষ করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, কবরস্থান ও শ্মশানঘাট আলোকিত করা হচ্ছে। চ্যানেল আই

বিদ্যুতের এই উৎসের ব্যবহার বাড়ানো গেলে পরিবেশ দূষণ কমে আসবে বলে মনে করছেন পরিবেশবিদরা। ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’ বা এসডিজির অন্যতম লক্ষ্য ক্লিন এনার্জি বা পরিচ্ছন্ন শক্তির উৎস। এই বিবেচনায় খুলনায় শুরু হয়েছে সোলার স্টিক প্রকল্প। এই প্রকল্পে সূর্যরশ্মি থেকে বিদ্যুতের সুবিধা পাচ্ছেন সুন্দরবন উপকুলের বাসিন্দারাও।

খুলনা জেলা প্রশাসক মো. হেলাল হোসেন বলেন, কবরস্থান, শ্মশানঘাটসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আলো জ্বলছে এ নবায়নযোগ্য শক্তিতে। সৌরশক্তির এ বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির যেমন প্রয়োজন হয় না তেমনি পরিবেশের ওপরও কোন বিরুপ প্রভাব পড়ে না।

আজিজুল হক জোয়াদ্দার বলেন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার পরিবেশবান্ধব। এ ধরনের প্রকল্প বাড়ানোর তাগিদ দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীলিপ কুমার দত্ত । পরিবেশ রক্ষায় সরকারকে সৌরশক্তি ব্যবহারে আরো মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

  • সর্বশেষ