শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৯, ০৭:৪৮ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০১৯, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. কামালকে আমরা নেতা মানলাম কেনো : মোয়াজ্জেম

শিমুল মাহমুদ: জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বের কড়া সমালোচনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। রোববার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিউট মিলনায়তনের এক আলোচনা সভায় ড. কামালের নাম উল্লেখ না করে তিনি বলেন, যিনি প্রেসিডেন্ট নির্বাচনে এক কোটি ভোটের ব্যবধানে হেরেছিলেন আমরা তাকে নেতা মানলাম। আমরা তাকে নেতা মানলাম কেনো? ফখরুল কী দোষ করেছিলো? আমাদের তো অন্য কারও দরকার নেই। আমাদের মহাসচিব ফখরুল আছে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আছে। আমরা যা পারি করবো, না পারলে করবো না। কিন্তু এটা কী হল? ঠাডা (বাজ) পড়লো সমগ্র জাতির উপর।

দলের কাছে প্রশ্ন রেখে তিনি আরো বলেন, খালেদা জিয়া আজও জেলে কেনো? কেন একটা দাবিও সরকার মানল না? কী কারণে এটা হলো? এর কারণ অবশ্যই বের করতে হবে। যদি বের করতে ব্যর্থ হই আবার ব্যর্থ হব।

শাহ মোয়াজ্জেম বলেন, কেনো এই নির্বাচনে আমরা গেলাম। কথা ছিল, নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন হবে না, কিন্তু তা তো হল না। কথা ছিল, খালেদা জিয়া ছাড়া নির্বাচন হবে না, কিন্তু খালেদা জিয়া ছাড়া আমরা নির্বাচনে গেলাম।

এসময় তিনি আরো বলেন, আমার অনেক প্রশ্ন আছে আজকে এখানে করবো না। দলীয় মিটিংয়ে বলবো।

ওবায়দুর রহমানের স্মরণসভায় বিএনপি নেতাদের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা আ স ম আবদুর রব ও মাহমুদুর রহমান মান্নাও উপস্থিত ছিলেন। শাহ মোয়াজ্জেমের পর বক্তব্য দিতে দাঁড়িয়ে ফখরুল বলেন, আজকে খুব সুপরিকল্পীতভাবে চেষ্টা করা হচ্ছে জনগণের ঐক্যকে ভেঙে ফেলার। যে ঐক্য তৈরি হয়েছে ৩০ ডিসেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে, জনগণ যেভাবে নির্বাচন সম্পূর্ণভাবে বর্জন করেছে এই স্বৈরাচারি আওয়ামী লীগ সরকারকে, সেই ঐক্যে ভাঙন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

  • সর্বশেষ