শিরোনাম
◈ পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ◈ পথে পথে জনতার ঢল, ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী ◈ ছাত্রনেত্রী থেকে এমপি, রাড্ডা কাণ্ডে পদত্যাগের নির্দেশ: কে এই মিষ্টি? ◈ রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানাবেন শেখ হাসিনা ◈ মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুরে তিন মামলা, গ্রেপ্তার ২৬ ◈ ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন হবে একাধিক প্রকল্প ◈ শিক্ষক আটকের খবরে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, সসম্মানে বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ ◈ সৌদিতে হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি যুবরাজ সালমানের ◈ ‘আপনারা ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন? ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস’, ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৯, ০৭:২০ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০১৯, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৫ মার্চের মহাবিপর্যয়েও অন্তর্গত মনে বঙ্গবন্ধুর বাণী প্রেরণা জোগাচ্ছিলো, বললেন শব্দসৈনিক অরূপরতন চৌধুরী

মারুফুল আলম : ২৫ মার্চ কালোরাতের অভিজ্ঞতা বর্ণনায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী বলেন, ওই বিপর্যয়ে বাঁচবো কিনা, কর্তব্যকর্মে দ্বিধাগ্রস্ত থাকার পরও বঙ্গবন্ধুর ৭ মার্চের সেই বজ্রকণ্ঠের উচ্চারণগুলোই অন্তর্গত মনে প্রতিধ্বনিত হচ্ছিলো। তৃতীয় মাত্রা।

‘তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, শত্রুর মোকাবেলা করো’- বঙ্গবন্ধুর এই বাণী সেদিনও যাদুর বাঁশির মতো কানে বাজছিলো। ড. অরূপরতন বলেন, আমি তখন আজিমপুর কোয়ার্টারে। বঙ্গবন্ধুর সেই উচ্চারণগুলোই ছিলো অনুপ্রেরণা।

তাই পরদিন ভোরবেলা কাউকে কিছু না বলে ঢাকা থেকে একা বেরিয়ে গেলাম। লক্ষ্য, স্বাধীন বাংলা বেতারকেন্দ্র। ঢাকা থেকে কাঁচপুর হয়ে দাউদকান্দি। কুমিল্লার এক গ্রামে একটি রাতও কাটালাম। বাসায় কাউকে কিছু না বলে চলে আসার বেদনাও ছিলো।

তিনি বলেন, স্বাধীন বাংলা বেতারে একটি গানে আমার নাম উচ্চারিত হলে বাসায় জানতে পারে আমি কোথায়।

  • সর্বশেষ