শিরোনাম
◈ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে হাসিনাকন্যা পুতুলের পদত্যাগ: রয়টার্সের প্রতিবেদন ◈ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম ◈ গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত ◈ মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল ◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা ◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৯, ০৪:১১ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০১৯, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৫ মার্চ পাকিস্তানি বাহিনী এতো বড় আক্রমণ করবে তা ভাবেনি মানুষ

আফসান চৌধুরী : ২৫ মার্চ, ১৯৭১। বাংলাদেশের জন্য একটা খুবই উল্লেখযোগ্য সময় ছিলো। বড় দুঃসময় ছিল। আলোচনায় সমাধানের পথ খোঁজা হচ্ছিলো। এর মধ্যে মানুষের মধ্যে দুঃচিন্তা বাড়ছিলো। কী হচ্ছে, কী হবে একটা অস্থিরতার মধ্যে তাদের দিনগুলো কাটছিলো। বিভিন্ন রকম খবর আসছিলো। কেউ জানছিলো না কী হবে।

ওই সময় কেউ কেউ বলছিলো, একটা আক্রমণ হবে। সবার মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা। এখন যে জায়গায় সোনারগাঁও হোটেল, সেখানে আগে পালপাড়া নামে হিন্দু পাড়া ছিলো। পাল পাড়ার এখন কোনো অস্থিত্বই নেই। ২৫ বা ২৬ মার্চ পাকিস্তানি আর্মিরা এসে আগুন ধরিয়ে দিয়েছিলো। গোলাগুলি শুরু হলো। আকাশটা লাল হয়ে গেল। ২৫ মার্চ যে এতো বড় আক্রমণ করবে পাকিস্তানি বাহিনী তা ভাবেনি মানুষ। যা ভাবেনি, তাই হয়েছিলো। পাকিস্তানিরা আক্রমণ করলো।

আমাদের ইতিহাসচর্চা উপরতলাকেন্দ্রিক, ক্ষমতাবলয়ের মানুষের ইতিহাস। প্রান্তিক জনগোষ্ঠী ইতিহাসে খুব একটা আসে না। তাই আমরা জানি না, জানতেও চাই না। কয়েক দশক ধরে আমি সেই প্রান্তিক মানুষের ইতিহাস নিয়েই কাজ করছি।
পরিচিতি : লেখক ও গবেষক

  • সর্বশেষ