শিরোনাম
◈ দুর্গাপূজায় ২০২৬ সালে সরকারি ছুটি ২ দিন, ঐচ্ছিক ছুটিসহ যেসব সুবিধা থাকছে ◈ স্থানীয় সরকার নির্বাচন কবে? ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত, ইউপি ভোট হতে পারে ৭ ধাপে ◈ বিদেশি ভাষা শিখতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেবে সরকার ◈ রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ সারের মজুত চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি ◈ বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান, পুনর্গঠনে বাড়ছে স্বতন্ত্র পরিচালক ◈ জুলাই গণহত্যা মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ◈ কাজী ফার্মসের মাফিন কেক মানহীন, ৮ লাখ টাকা জরিমানা; শিশুদের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা! ◈ দুই দফা বাতিলের পর ফের আলোচনায় শেভরন! ◈ সুখবর সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য, নতুন পদ্ধতি আজ থেকে চালু হচ্ছে

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৯, ০৭:৫৪ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০১৯, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোকেয়া হল সংসদের আনুষ্ঠানিকতা শুরু, মিলেমিশে কাজ করার ইচ্ছাপ্রকাশ নতুন ভিপির

মারুফুল আলম : ঢাবির রোকেয়া হল সংসদের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বেলা ১১টার আগে নির্বাচিত প্রতিনিধিরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। ডিবিসি

নতুন ভিপি ইশরাত জাহান বলেন, আমরা একসঙ্গে কাজ করবো। স্বতন্ত্র থেকে নির্বাচিতরা আমাদের বাইরের কেউ নয়। আমরা যেমন রোকেয়া হলের শিক্ষার্থী, তারাও। আমরা জানি, দশের লাঠি একের বোঝা। যেহেতু আমরা সকলে একসঙ্গে এসেছি, যে কোনো কাজে একসঙ্গে ঝাপিয়ে পড়বো।

রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদা বলেন, আমি দেড় বছর থেকে দায়িত্ব পালন করছি। রোকেয়া হলের প্রতিটি মেয়েকে আমি নিজের মেয়ে মনে করি। রোকেয়া হলের মেয়েদের কাছ থেকে আমি সহযোগিতা পেয়েছি। সেটি অবশ্যই আমি স্মরণ রাখবো। তবে আমি মনে করি, রোকেয়া হলের মেয়েরা আমার সঙ্গে ছিলো, আমার সঙ্গেই থাকবে।

  • সর্বশেষ