শিরোনাম
◈ চিকিৎসা পর্যটনে ভাটা, বাংলাদেশি রোগী টানতে প্রতিনিধি দল পাঠাচ্ছে কলকাতার হাসপাতাল ◈ অস্ত্রের মুখে ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি: সাবেক সেনাসদস্যসহ গ্রেফতার ৯ ◈ নবম পে স্কেলে ৫ ধাপে বাড়বে পেনশন, কোন ধাপে কত? ◈ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ◈ বিদেশ ভ্রমণে বাংলাদেশিদের ডলার খরচের সীমা বাড়িয়ে ১৮ হাজার করল বাংলাদেশ ব্যাংক ◈ পুকুরে ডুবে লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনের মৃত্যু ◈ ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ মাজারের খাদেম হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫ ◈ দূষণমুক্ত নদী, বাসযোগ্য পরিবেশ গড়তে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৯, ০৩:৪১ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০১৯, ০৩:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিন্ন তিন মাঠে শুরু হয়েছে ডিপিএল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ওয়ানডে ফরম্যাটে গ্রুপ পর্বের ম্যাচে ভিন্ন তিন ম্যাচে খেলা হচ্ছে। বাংলাদেশ সময় ৯টায় শুরু হয়েছে ম্যাচ গুলো।

২৮ তম ম্যাচে বিকেএসপির তিন নাম্বর মাঠ সাভারে মুখোমুখি হয়েছে খেলাঘর সমাজ কল্যান সমিতি ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। টসে হেরে ব্যাট করছে খেলাঘর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে একটি উইকেট ২৫ রানে ব্যাট করছে।

ফতুল্লার খান সাহেব স্টেডিয়ামে ২৯ তম ম্যাচে খেলতে নেমেছে বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান ও ব্রাদার্স ইউনিয়ন। টসে জিতে ব্যাট করছে বিকেএসপি। প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ২৫ রানে ব্যাট করছে।

‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে ৩০ তম ম্যাচে মুখোমুখি হয়েছে উত্তরা স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। টসে হেরে ব্যাট করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার খেলে এক উইকেট হারিয়ে ৩৫ রানে ব্যাট করছে।

  • সর্বশেষ