শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৯, ০১:৪১ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০১৯, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার চলচ্চিত্রে শাবান মাহমুদ

সুজিৎ নন্দী : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ এবার ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করছেন। ছবির নাম ‘পাসওয়ার্ড’। ছবিটি পুরোপুরি এ্যাকশানধর্মী। ছবির ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী রোজার ঈদে দেশের সবকটি সিনেমা হলে ছবিটি মুক্তি পাবে।

পরিচালক ইকবাল বলেন, ছবিতে শাবান মাহমুদ সাংবাদিক চরিত্রে এবং স্বনামে অভিনয় করেছেন। ছবির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করছেন চিত্র নায়ক শাকিব খান, চিত্রনায়িকা বুবলি, সাংবাদিক নেতা শাবান মাহমুদ, মিশা সওদাগর, অমিত হাসান, ইমন, শিবা। ছবিটি পরিচালনা করেছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক এমডি ইকবাল। আগামীতে কাজী হায়াতের ৫০তম ছবিতে অভিনয় করবেন।

ছবিটিতে অভিনয়ের পাশাপাশি এটি প্রযোজনাও করছেন শাকিব খান। ছবিটির সহ-প্রযোজক হিসেবে থাকছেন এমডি ইকবাল। গত ১ মার্চ এফডিসিতে ছবির মহরত অনুষ্ঠিত হয়। শাবান মাহমুদ বলেন, প্রথমবার চলচ্চিত্রে কাজ করেছি। অবশ্য আমাকে দর্শকরা এখানে একজন সাংবাদিকের চরিত্রেই দেখতে পাবেন। ছবিতে আমার শ্যুটিং শেষ হয়েছে।

ইতোপূর্বে সাংবাদিক নেতা শাবান মাহমুদ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এই প্রথম সাংবাদিক ইউনিয়নের শীর্ষ নেতা কোন চলচ্চিত্রে অভিনয় করছেন।

  • সর্বশেষ