শিরোনাম
◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৪৩ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সম্পূর্ণ স্বাধীনভাবে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি: সিইসি

সম্পূর্ণ স্বাধীনভাবে, কারও কোনো প্রভাব ছাড়াই নিজেদের মতন করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

সোমবার (১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব জানান তিনি। এসময় সিইসি বলেন, কেউ যেন দোষারোপ করতে না পারে সেই প্রস্তুতি আছে ইসির।

সিইসি বলেন, ৩০০ আসনে একসাথে ভোট হলে সবাই নিজ নিজ এলাকায় চলে যাবে। নির্বাচনের সময় এতো লোক একসাথে থাকতে পারবে না। মব যারা সৃষ্টি করতে চায় তারা সুবিধা করতে পারবে না।

নির্বাচন কমিশন সর্বশক্তি দিয়ে সবাইকে সাথে নিয়ে একটা সুন্দর নির্বাচন আয়োজনের চেষ্টা করছে বলেও জানান সিইসি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়