শিরোনাম
◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী ◈ সাময়িক জরুরি ব্যয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সার সরবরাহ ও অনিয়ম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু ◈ এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব: চীনা গণিতবিদ দেং ইউ ◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র? ◈ নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার আদাবরে, পাওয়া যায়নি দুই পা ◈ বিয়ের অনুষ্ঠানে নাচতে ডেকে নৌকায় দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ ◈ লোহিত সাগরে উত্তেজনা: হুথিদের বিরুদ্ধে বড় অভিযানের কথা ভাবছে সৌদি ◈ পানি বণ্টন চুক্তি: কারিগরি দল গঠন, ভারতকে শিগগিরই জানাবে সরকার

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৯, ০১:১৯ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০১৯, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুদের অন্তরে বঙ্গবন্ধুর আদর্শ জাগ্রত করার আহবান স্পিকারের

আসাদুজ্জামান সম্রাট : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। জাতির পিতার জন্ম দিবসকে “জাতীয় শিশু দিবস” আখ্যায়িত করার ম‚ল উদ্দেশ্যই হলো শিশুদের অন্তরে বঙ্গবন্ধুর আদর্শকে জাগ্রত করা।

তিনি শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পার্লামেন্ট মেম্বারস ক্লাব আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশু- কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আর্ট ক্যাম্প উদ্বোধন প‚র্বক প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি আ স ম ফিরোজ এমপি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিফ হুইপ নুর-ই- আলম চৌধুরী এমপি ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম এমপি।

স্পিকার বলেন, টুঙ্গিপাড়ার সেই দিনের ‘খোকা’বর্তমানে ইতিহাসের মহানায়ক। আপোষহীন থেকে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের মুক্তির লক্ষ্যে লড়াই সংগ্রামের মাধ্যমে এনেছিলেন বাংলার স্বাধীনতা। কারও দান কিংবা অনুকম্পা নয় –লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলার স্বাধীনতা।

শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে পার্লামেন্ট মেম্বারস ক্লাব এক মহতী উদ্যোগ গ্রহণ করায় ক্লাবের সকল সদস্যকে তিনি ধন্যবাদ জানান। এ ধরনের উদ্যোগের ফলে শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে। বঙ্গবন্ধু আজীবন বেচেঁ থাকবেন শিশুদের অন্তরে। বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যৎ রাষ্ট্র বিনির্মানে সকল শিশুকে বঙ্গবন্ধুকে ভালবাসতে আহবান জানান তিনি। তিনি বলেন, বঙ্গবন্ধুকে জানলে ও চিনতে পারলে দেশপ্রেম জাগ্রত হবে—যা জাতিকে উন্নত সমৃদ্ধ ঠিকানায় পৌছেঁ দিবে অচিরেই।

এসময় হুইপ মো: আতিউর রহমান আতিক এমপি,এনামুল হক এমপি, মো: হাবিবর রহমান এমপি ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খানসহ সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু- কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

  • সর্বশেষ