শিরোনাম
◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৯, ১০:২৪ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০১৯, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্ধারিত সময়ে প্রতিবেদন দিতে ব্যর্থ সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ গঠিত ২ কমিটি

হ্যাপি আক্তার : ২) সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে ১৭ ফেব্রুয়ারি গঠিত হয় দুটি তদন্ত কমিটি। সড়কে শৃঙ্খলা ফেরানোর সুপারিশ দেবে একটি কমিটি, আরেকটি তৈরি করবে সড়ক পরিবহন আইনের বিধি। কমিটির দায়িত্বে আছেন সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, আরেকটির দায়িত্ব আছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ১৪ কার্যদিবসের মধ্যে কাজ শেষ করতে বলা হলেও সময়মত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয় উভয় কমিটি। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে কমিটি বা তাদের সুপারিশ নয়, জরুরি সরকারের সদিচ্ছার। ইনডিপেনডেন্ট টেলিভিশন।

৩) আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কমিটির সভাপতির সঙ্গে কথা হয়েছে। তিনি খুব তাড়াতাড়ি সভা ডাকার আয়োজন করছেন। সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, দুটি কমিটির কাজ একত্রে করতে কিছুটা সময় তো লাগবেই। দুই সপ্তাহ যে সময় দেয়া হয়েছিলো, আরো দু সপ্তাহ চাওয়া হয়েছে। আশা করা হচ্ছে এর মধ্যে তা সমাধান হয়ে যাবে।

৪) সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ২’শর বেশি রোড রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণে আনা হবে। গাড়ির মালিকরা মিলে ৫টি কোম্পানিতে গাড়ি চালাবেন।

৫) বুয়েট’র দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মিনানুর রহমান বলেন, সড়কে যোগাযোগের যে অব্যবস্থাপনা বা নৈরাজ্য তা যদি কঠোর হাতে নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে তা সরকারের জন্য ক্ষতির কারণ হতে পারে।

৬) বুয়েটের গবেষণা বলছে, দুর্ঘটনার ৮০ শতাংশই ঘটছে ফিটনেসবিহীন গাড়ি ও চালকদের বেপরোয়া গতির কারণে। সম্পদনা : জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়