শিরোনাম
◈ মদিনায় ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, জোরালো হচ্ছে সৌদির পারমাণবিক পরিকল্পনা ◈ ‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান ◈ নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয় ◈ প্রেম-রোমান্সের আড়ালে ভয়ংকর ফাঁদ, টার্গেট বিত্তশালীরা ◈ জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্রে কেন আপত্তি ভারত-জাপান-ইউক্রেনের ◈ তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ◈ কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৯, ০৬:৫১ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০১৯, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসের চেয়ে মোটরসাইকেলেই নজর বেশি পুলিশের

হ্যাপি আক্তার : ২) ট্রাফিক সপ্তাহে রাজধানীর সড়কগুলোতে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা করছে। ট্রাফিক আইন ভেঙ্গে এসব হলেও সেদিকে নজর নেই পুলিশের। ট্রাফিক পুলিশের নজর কেবল মোটরসাইকেলর দিকে। -ডিবিসি নিউজ।

৩) রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে ট্রাফিক পুলিশ আর স্বেচ্ছাসেবকদের কর্মব্যস্ততা সঙ্গে চলছে মাইকিং। শহরে যে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ চলছে, তা টের পাচ্ছে নগরবাসী।

৪) কিন্তু রাস্তার ওপরেই যাত্রীদের উঠানামার দৃশ্য নিত্যদিনের পরিচিত অংশ। একটি ছেড়ে যাচ্ছে, আরেকটি আসছে। যে বাসটি আসছে সেটিও রাখা হচ্ছে এলোপাথাড়ি করে। বাসের পেছনটি পুরো রাস্তা আটকে রাখছে। তবে সে দিকে নজর নেই দায়িত্বরত  ট্রাফিক পুলিশের। অথচ একটি মোটরসাইকেল দেখলেই চেকপোস্টে দায়িত্বরত ট্রাফিক পুলিশের প্রায় সব সদস্যই যেন একযোগে সেটি থামানোর চেষ্টা করেন। একই দৃশ্য দেখা গেছে মগবাজার, শান্তিনগর, কাকরাইল এলাকায়।

৫) ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘সহকর্মীদের নির্দেশনা দিয়েছি গণপরিবহণে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। বিশেষ করে যারা পাল্লা দিয়ে বা বেপরোয়া গাড়ি চালায় এবং রাস্তায় আড়াআড়ি করে গাড়ি রেখে প্রতিবন্ধকতা তৈরি করে তাদের বিরুদ্ধে।’
১৭ মার্চ থেকে শুরু হওয়া ট্রাফিক সপ্তাহ হবে ২৩ মার্চ পর্যন্ত।

  • সর্বশেষ