শিরোনাম
◈ নিখোঁজের ২ দিন পর চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন উদ্ধার ◈ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ◈ আকস্মিক বন্যায় ভেসে আসা মৃতদেহ থেকে কানের দুল চুরি, ভিডিও ভাইরাল! ◈ নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৪৭৫, নিখোঁজ ৯০০; নতুন বিপর্যয়ের শঙ্কা ◈ অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন: মন্ত্রিসভা বৈঠক সোমবার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে নিতে কেন এত মরিয়া ভারত? ◈ রংপুরের চাঞ্চল্যকর চার খুন নিয়ে এত সন্দেহ ও অবিশ্বাস কেন? ◈ সংকটের প্রকৃত কারণ জনগণকে জানাতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বারবার প্রতিশ্রুতি, তবু থামছে না সীমান্ত হত্যা : প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে ◈ লা লিগায় টানা দ্বিতীয় জয় পে‌লো বার্সেলোনা

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৯, ০৫:০০ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০১৯, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জার্মানীতে হিজাব পরা মুসলিম গর্ভবতী নারীকে রাস্তায় কিল-ঘুষি

নিউজ ডেস্ক : জার্মানির রাজধানী বার্লিনে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি স্কার্ফ পরা একজন মুসলিম গর্ভবতী নারীসহ দুই নারীর ওপর হামলা চালিয়েছে। ঘটনাটি ঘটেছে নিউক্লেন ট্রেন স্টেশনের কাছে। সেখানে ওই ব্যক্তি তার কুকুর নিয়ে হেঁটে যাচ্ছিল। দুই নারী জানান, ওই ব্যক্তি গর্ভবতী মহিলার পেটে ও অন্য নারীর মুখে ঘুষি মারে। পরে দ্রুত সে সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনার পর ওই গর্ভবতী মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্লিন পুলিশ এ ঘটনার তদন্ত করছে।

সাম্প্রতিক বছরগুলোতে জার্মানিতে অভিবাসী ও মুসলিম সম্প্রদায়ের প্রতি জার্মানদের বৈরী আচরণ বেড়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক রিপোর্টে বলা হয়েছে, কেবল গত বছরই জার্মানিতে মুসলিমদের ওপর ৯৫০টি হামলার ঘটনা ঘটেছে। দেশটিতে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সম্প্রদায়ের বসবাস। সূত্র : ডেইলি সাবাহ

  • সর্বশেষ