শিরোনাম
◈ ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে অটল থাকার বার্তা পররাষ্ট্রমন্ত্রীর ◈ হামে আক্রান্ত আরও ১২৪, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৫ শিশুর ◈ এক সম‌য়ের তু‌খোড় ফুটবলার আজ বাস কন্ডাক্টর ◈ ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের অনুপস্থিতি ‘দুঃখজনক’: হট্টগোলে ক্ষোভ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ◈ লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, এক মাসের মধ্যে সর্বোচ্চ ◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২০ মার্চ, ২০১৯, ০৪:৪৭ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০১৯, ০৪:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাগড়াছড়ির সকাল-সন্ধা হরতাল প্রত্যাহার

নিউজ ডেস্ক : রাঙামাটির বাঘাইছড়িতে ডাকা সকাল-সন্ধা হরতাল প্রত্যাহার করা হয়েছে। নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাসফায়ারে নির্বাচনী কর্মকর্তা ও আনসার-ভিডিপি সদস্যসহ ৭ জন নিহত ও আওয়ামী লীগ নেতা সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যাসহ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমার অপসারণের দাবিতে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছিলো।

মঙ্গলবার রাতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ইঞ্জি: লোকমান হোসাইন হরতাল প্রত্যাহার করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার বিকেলের দিকে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়