শিরোনাম
◈ আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ ২০৪৫ সালের মধ্যে ঢাকায় ৮ মেট্রোরেল, ৬ এক্সপ্রেসওয়ে ও ২১ পরিবহন হাবের পরিকল্পনা ◈ বাংলাদেশে গ্যাস অনুসন্ধানে আগ্রহী তুরস্কের রাষ্ট্রীয় কোম্পানি ◈ ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় কর্মী পাবেন সরকারি মাসিক ভাতা ◈ আবু সাঈদের বুক চিতিয়ে দাঁড়ানো থেকে হাসিনার পতন ◈ রক্তস্নাত ৩৬ জুলাই: যে দিনে বদলে যায় বাংলাদেশের ইতিহাস ◈ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ড. ইউনূসের বিবৃতি ◈ আইসি‌সি এলিট প‌্যা‌নে‌লের আম্পায়ার শরফুদ্দৌলাকে নিয়ে ‘বিভ্রান্তি’ দূর করতে বিসিবির ব্যাখ্যা ◈ ডোনাল্ড ট্রাম্প ও ইনফান্তিনোকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় 'দ‌্য টাইমস‌'কে কড়া হুঁশিয়ারি ফিফার ◈ বাংলাদেশকে ঘিরে মার্কিন অর্থনৈতিক কৌশল, সামনে বড় বিনিয়োগের সম্ভাবনা

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৯, ০৯:৫৫ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০১৯, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিম মিটিংয়ে আসতে দেরি করায় এমবাপেকে গুনতে হচ্ছে পৌনে ২ কোটি টাকা

রাকিব উদ্দীন : ২) গত বছরের ২৮ অক্টোবর মার্শেই ম্যাচের আগে টিম মিটিংয়ে দেরি করে আসেন এমবাপে ও রাবিওতঁ। এভাবে দেরি করে আসায় পিএসজির দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগ আনা হয় দুজনের উপর। নিজের দেরি করানোর পাশাপাশি সতীর্থকেও দেরি করানোর শাস্তি হিসেবে কাইলিয়ান এমবাপের হাতে ১ লাখ ৮০ হাজার ইউরোর জরিমানা ধরিয়ে দিয়েছে পিএসজি। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ১ কোটি ৭১ লাখ ৪৪ হাজার টাকা!

৩) এমবাপের পাশাপাশি দেরি করার শাস্তি পাচ্ছেন রাবিওতঁ-ও। ফরাসী মিডফিল্ডারকে জরিমানা করা হয়েছে এমবাপের সমান ১ লাখ ৮০ হাজার ইউরো। দুজনের কাছ থেকে প্রাপ্ত জরিমানার অর্থ জমা করা হবে পিএসজি ফাউন্ডেশনে। অভিযোগ ও জরিমানা- দুটোই মাথা পেতে নিয়েছেন ২০ বছর বয়সী এমবাপে। কোন প্রকার বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়নি। রাবিওতঁ-ও সেটাই করেছেন।

৪) উক্ত জরিমানা নিয়ে সৃষ্ট পরিস্থিতির পূর্ণ সুযোগ নেয়ার অপেক্ষায় ছিল রিয়াল মাদ্রিদ! স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানাচ্ছে, সতর্কতার সঙ্গে এমবাপে-পিএসজি পরিস্থিতির দিকে নজর রেখেছিলেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। যদি সুযোগ বুঝে এমবাপেকে রিয়ালের প্রতি নরম করা যায় এই ছিল পেরেজের উদ্দেশ্য। তবে এমবাপে ঠা-া মাথায় জরিমানা মেনে নেয়ায় রিয়ালের আশা আপাতত ভেস্তে গেছে বলেই জানাচ্ছে এএস!

  • সর্বশেষ
  • জনপ্রিয়