শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯, ০৭:৪৩ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০১৯, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাকসু নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে ছাত্রদল ও বামছাত্র সংগঠন

রুহুল আমিন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বড় ধাক্কা খেয়েছেন ছাত্রদল ও বামদলের ছাত্র সংগঠন। চ্যালেজ্ঞের মুখে পড়েছে ছাত্রলীগ। হল সংসদ নির্বাচনে ছাত্রলীগ জিতলেও স্বতন্ত্র প্রার্থীর মোট ভোটের চেয়ে তারা অনেক কম ভোট পেয়েছে। সময় টিভি।

রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পাসে ছাত্র সংগঠনের শিক্ষাবান্ধব কর্মসূচি না থাকায় আস্থা হারাচ্ছে ছাত্র সংগঠনগুলো। ডাকসুতে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থীর জয় এটা বার্তা দিচ্ছে রাজনৈতিক দলীয় কর্মকান্ডের প্রতি ছাত্র ছাত্রীদের আস্থা নেই তারা এটাই বুঝাতে চাচ্ছে। নতুন নেতৃত্ব খুঁজছে ছাত্রছাত্রীরা। ক্যাম্পাস কেন্দ্রীক ছাত্র ছাত্রীদের জন্য কাজ করলে ছাত্র সংগঠনগুলো ভালো অবস্থানে থাকতো। তারা সব সময় ছাত্র ছাত্রীদের দিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করে।

ছাত্র ছাত্রীরা বলেছেন, ছাত্র সংগঠনগুলো অনেকেই ক্ষমতায় থেকে আবার ক্ষমতায় না থেকে ছাত্র ছাত্রীদের জন্য কোনো ভূমিকা পালন করতে পারেনি। গত দশঁবছর ছাত্র ছাত্রীদের বিভিন্ন চাপের মুখে রাখা হয়েছে। তাদের নিজেদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ছাত্র ছাত্রীদের কাজে লাগায়। শিক্ষার্থীদের নিয়ে ছাত্র সংগঠনগুলো কথা না বলে তারা নিজেদের নিয়ে ব্যস্ত থেকে।

২৮ বছর পর ডাকসু নির্বাচন খুলে দিয়েছে রাজনৈতিক অঙ্গনে নতুন দুয়ার। যদিও নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে প্রশ্ন রয়েছে বেশিরভাগ ছাত্র সংগঠনের।

  • সর্বশেষ