শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৯, ০৯:৪৯ সকাল
আপডেট : ১২ মার্চ, ২০১৯, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বে অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা সৌদি আরব; বিক্রেতা আমেরিকা

পার্সটুডে : এখনও বিশ্বে অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে সৌদি আরব। গত কয়েক বছর ধরেই অস্ত্র ক্রেতা দেশগুলোর শীর্ষে অবস্থান করছে এই মুসলিম দেশ। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা এসআইপিআরআই'র বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের পর থেকে সৌদি আরব অস্ত্র আমদানি ব্যাপকভাবে বাড়িয়েছে। গত পাঁচ বছরে দেশটির অস্ত্র আমদানি ১৯২ শতাংশ বেড়েছে। মিশর ও সংযুক্ত আরব আমিরাতও শীর্ষ ১০ অস্ত্র ক্রেতা দেশের তালিকায় রয়েছে।

এর আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত-এই দুটি দেশ মিলে যে পরিমাণ অস্ত্র আমদানি করছে তার পরিমাণ পশ্চিম ইউরোপের সবগুলো দেশের চাইতেও বেশি। এছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্রই এখনও বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র বিক্রেতা দেশ বলে জানিয়েছে এসআইপিআরআই।

২০১৫ সাল থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশরসহ কয়েকটি দেশ। আর এই আগ্রাসন অব্যাহত রাখতে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে আমেরিকা ও তার মিত্র দেশগুলো।

  • সর্বশেষ