শিরোনাম
◈ বাংলাদেশি শ্রমিকদের জন্য ওয়ার্ক পারমিট-ভিসা বন্ধ করল লাওস ◈ কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত, ঢাকার পরবর্তী হাইকমিশনারের নিয়োগে ভারতের সম্মতি মেলেনি! ◈ যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, পেনসিলভেনিয়ায় চার জ‌নের মৃত্যু ◈ মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি ◈ এল‌চের বিরু‌দ্ধে রিয়াল মাদ্রিদের সৌভাগ‌্যপ্রসুত জয়  ◈ এক সপ্তা‌হে ৩‌টি প্রী‌তি ম‌্যাচ খেল‌তে মা‌ঠে নাম‌ছে আর্জেন্টিনা ◈ ইমরান খানের সমর্থনে অস্ট্রেলিয়ার ৭ প্রাক্তন ক্রিকেট অ‌ধিনায়ক, সরকারের কাছে মানবিক পদক্ষেপের আর্জি  ◈ জিন্নাহর ছবি ছেঁড়া ও গোলাম আযমের ছবি টাঙানোয় ক্ষুব্ধ ডাকসু, ‘মব’ উল্লেখ করে বিচার দাবি নেতাদের ◈ স্থানীয় নির্বাচনে মুখোমুখি জামায়াত-এনসিপি, ১১ দলীয় জোটে কি প্রভাব পড়বে? ◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ

প্রকাশিত : ১১ মার্চ, ২০১৯, ১২:৩১ দুপুর
আপডেট : ১১ মার্চ, ২০১৯, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সকাল থেকে কেন্দ্র দখল করবে ছাত্রলীগ: মুস্তাফিজ

রিয়াজ হোসেন: ডাকসু নির্বাচনে আবাসিক হলগুলোর ভোটকেন্দ্র ছাত্রলীগের দখলে রাখবে বলে অভিযোগ করেছে ছাত্রদলের ভিপি প্রার্থী মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, খবর পেয়েছি, ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রতিটি হলে তিনশ’ জনের লম্বা লাইন দিয়ে রাখবে। যাতে সময়ক্ষেপণ হয়।

রোববার দুপুরে মধুর ক্যান্টিনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মোস্তাফিজুর রহমান বলেন, হলগুলোতে ছাত্রলীগ দখলদারিত্ব বজায় রেখেছে। আবাসিক হলের ভোটারদের নানাভাবে চাপ দেয়া হচ্ছে। অথচ প্রশাসন সব দেখেও না দেখার ভান করছে।

তিনি বলেন, আমরা চাই ভোটাররা আসুক। যাকেই ভোট দিক, ভোট দিতে আসুক। ছাত্রদল শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবে। যদি ৩০ ডিসেম্বরের মতো নির্বাচন হয়, তবে বর্জন করতে বাধ্য হবে।

  • সর্বশেষ