শিরোনাম
◈ সাগর-রুনি হত্যা: রোকেয়া প্রাচীর বাসা থেকে দু’টি ডিস্ক আনা হয়েছিল জিয়াউল আহসানের নির্দেশে ◈ ৪৮ বছরে বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য কর্মসূচি ◈ ‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল বিমানবাহিনীর ৩ সদস্যের ◈ আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির ২১ বছরের যত রেকর্ড! ◈ সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত ◈ নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা ◈ ডিপিডিসির জরুরি বার্তা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ◈ নতুন পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি ◈ দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

প্রকাশিত : ১০ মার্চ, ২০১৯, ০৫:০৩ সকাল
আপডেট : ১০ মার্চ, ২০১৯, ০৫:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেলে আনা হচ্ছে: পরিচালক

শিমুল মাহমুদ ও হ্যাপি আক্তার: তৃতীয় বারের মতো আবারো হাসপাতালে আনা হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। রোববার (১০ মার্চ) দুপুর ১২টায় নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) আনার প্রস্তুতি চলছে। হাসপাতালের বি ব্লকের ৬২১- ৬২২ ভি আই পি কেবিন, দুটি হুইল চেয়ারসহ, কেবিন প্রস্তুত করা হয়েছে।

খালেদা জিয়াকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া উপলক্ষে ওই সব সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে। পাশাপাশি পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচুর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া আজ সকাল থেকেই হাসপাতাল ও কারাগার এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়।

এর আগে চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গত ৬ অক্টোবর বিকেলে ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এর আগে, গত ৪ অক্টোবর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য অবিলম্বে বিএসএমএমইউতে ভর্তি করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
ওইদিন একটি রিট আবেদনের প্রেক্ষিতে, খালেদার স্বাস্থ্য পরীক্ষা করে তার চিকিৎসা শুরু করতে সরকারকে পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করারও নির্দেশ দিয়েছিলেন আদালত।

প্রথম ৭ এপ্রিল (২০১৮) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য পরীক্ষা শেষে বিএনপির চেয়ারপারসনকে কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গত ৩০ অক্টোবর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার কারাদণ্ড পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেছে হাইকোর্ট।

  • সর্বশেষ