শিরোনাম
◈ দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান ◈ ‘‌স্থানীয় সরকার নির্বাচন: শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ◈ দেশে নতুন আরও একটি উপজেলা গঠনের উদ্যোগ ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট হাইকোর্টে খারিজ ◈ ট্রাম্পের ‘চাঁদ আমাদের’ পোস্ট ঘিরে আলোচনা, আন্তর্জাতিক আইনে চাঁদের মালিকানা দাবি অবৈধ ◈ ব্রিকস সম্মেলনের আগে দক্ষিণ দিল্লির বস্তি ঢেকে দেওয়ায় ক্ষোভ, উন্নয়ন নয় ‘আড়াল’ করার অভিযোগ: ক্ষুব্ধ বাসিন্দারা ◈ বড় সুখবর কিডনি রোগীদের জন্য, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা ◈ বৈশ্বিক দুর্যোগে সবচেয়ে নিরাপদ দেশ হতে পারে অস্ট্রেলিয়া, যে কারণে এগিয়ে নিউজিল্যান্ডও ◈ বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪, আহত ৮ ◈ শেষ দুই মি‌নি‌টে ২ গোল ক‌রে জিত‌লো আর্সেনাল

প্রকাশিত : ০২ মার্চ, ২০১৯, ০৮:২০ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০১৯, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গান বাজাতে নিষেধ করায় বৃদ্ধকে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি: উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করায় হাজি আব্দুল জলিল হাওলাদার নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের করুয়াকাঠি গ্রামে। শুক্রবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানী সূত্রে জানা গেছে, ওই গ্রামের উজ্জাত আলী হাওলাদারের বাড়ির ছেলে-মেয়েরা বাড়ির উঠানে সাতদিন ব্যাপী পারিবারিক পিকনিকের আয়োজন করে। শেষ দিন গত রাতে তারা সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজাতে থাকে। এতে বাড়ির লোকজনসহ এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়ে। বাড়িতে অসুস্থ হাজি আব্দুল জলিল হাওলাদার গভীর রাতে উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করে। এ সময় ওই বাড়ির বাপ্পী, সবুজ, মিলন, আলমগীর ও আশিক হাজি আব্দুল জলিলের ঘরে গিয়ে কথা কাটাকাটিতে লিপ্ত হয়। একপর্যায়ে তারা ওই বৃদ্ধকে ধাক্কা মারে। এতে তিনি অজ্ঞান হয়ে পড়লে তাকে বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্তরা সবাই পলাতক রয়েছে।

নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ