শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে ◈ দরপত্রের শর্ত শিথিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল ◈ ইরানের হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে এলো ছবি ◈ ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে ◈ স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বললেন—‘আমি আজ থেকে মুক্ত’ ◈ সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত ◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল

প্রকাশিত : ০২ মার্চ, ২০১৯, ০৭:২৬ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০১৯, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের আর্থ সামাজিক অগ্রগতির প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব

তরিকুল ইসলাম : বাংলাদেশের আর্থ সামাজিক অগ্রগতির প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ। একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতার ভূয়াশি প্রশংসা করেছেন।

বৃহস্পতিবার নিউইয়র্কে বৈশ্বিক এ সংস্থাটির সদর দপ্তরে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। এসময় বাংলাদেশের আর্থ সামাজিক অগ্রগতির প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব।

শুক্রবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এ তথ্য জানিয়ে বলা হয়, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে শহীদুল হকের বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রোহিঙ্গা ইস্যুটিও স্থান পায় আলোচনায়। দীর্ঘমেয়াদি এ রোহিঙ্গা সমস্যার বিষয়ে মহাসচিব উদ্বেগ প্রকাশ করেন। রোহিঙ্গা সমস্যার সমাধানে মহাসচিবের প্রয়াসকে ধন্যবাদ জানান পররাষ্ট্র সচিব।

  • সর্বশেষ