শিরোনাম
◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি ◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা(ভিডিও) ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয়

প্রকাশিত : ০২ মার্চ, ২০১৯, ০৭:১৩ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০১৯, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃষ্টির পানি জমে যাওয়ায় ক্ষেতের আলু নিয়ে বিপাকে চাঁদপুরের চাষীরা

জাবের হোসেন : কয়েকদিনের বৃষ্টিতে চাঁদপুরে প্রায় ৯ হাজার হেক্টর জমিতে পানি জমে যাওয়ায় বিপাকে পড়েছেন আলু চাষীরা। এতে পানির নিচ থেকে অপরিপক্ক আলু তুলে নিচ্ছেন অনেকে। এই আলু সংরক্ষণেরও সুযোগ না থাকায় বিক্রি করতে হচ্ছে কম দামেই। এতে চাষীরা পড়েছেন লোকসানের মুখে। এখানে ডায়মন্ড, মুল্টা, এসটারিক্স, কার্ডিনাল এবং পেট্রোনিজ জাতের আলু চাষ হয়েছে। আর হেক্টর প্রতি উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ মেট্রিক টন। চ্যানেল টুয়েন্টি ফোর

জমিতে বৃষ্টির পানি জমে যাওয়ায় এই আলু বেশি দিন সংরক্ষণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন কৃষকরা। ফলে বাধ্য হয়ে কম দামে আলু বেচতে হবে। কৃষকরা বলেন, আলু চাষের যে খরচ সেটাও আমরা পাবো না। পানির ভেতর থেকে আলু তোলা হয়েছে, অনেক কম দামে বিক্রি করতে হবে। কামলা খচরও হবে না। যদি পানি নামার ব্যবস্থা থাকতো তাহলে বৃষ্টিতে এতো ক্ষতি হতোনা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুর রশিদ বলেন, বৃষ্টিতে কৃষকদের অনেক ক্ষতি হয়েছে। তাদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া দরকার। আলুর জমিগুলো পানিতে তলিয়ে গেছে। আমাদের কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের জানিয়ে দিয়েছি তারা যেনো আলু তুলে ফেলে। কৃষকদের ক্ষতির দিকটি আমরা নজরে রাখছি।

  • সর্বশেষ