শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ০২ মার্চ, ২০১৯, ০৬:৫১ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০১৯, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধ্যাপক কাকলি সেনগুপ্ত বললেন, পাকিস্তানের শান্তির বার্তাকে দূর্বলতায় আখ্যা দেয়া উচিত নয়

মঈন মোশাররফ : যাদবপুর বিশ্ববিদ্যায়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক কাকলি সেনগুপ্ত বলেছেন, পাকিস্তানে আটক উইং কমান্ডার অভিনন্দনকে ছেড়ে দেয়ার ঘোষণাকে সামাজিক মাধ্যমে নানাভবে ব্যাখ্যা করেছে, মানুষ। কেউ বলেছেন এটা ভারতের রাজনৈতিক বিজয়। আবার কেউ ইমরান খানের রাজনৈতিক দূরদর্শীতার প্রশংসা করেছেন। তবে এই উদ্যোগের মাধ্যমে দুই দেশের মধ্যে যুদ্ধ অবস্থা কিছুটা হলেও নিরসন হয়েছে, এটাই মূল বিষয়।

শুক্রবার বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, এইরকম দুটো দেশের মধ্যে যখন একটা উত্তেজনাকর পরিস্থিতি থাকে, তার মধ্যেই যদি কোনও পক্ষ একটা শান্তির বার্তা দেয়, তাহলে তাদের একটা আশঙ্কা থাকেই যাতে অপর পক্ষ সেই বার্তাটাকে তাদের দুর্বলতা হিসাবে না দেখে। আবার অন্য দেশটিও ব্যাখ্যা করতে পারে যে তাদের কাছে মাথা নোয়াতে হলো, শান্তির বার্তা দেয়া দেশটিকে।

তিনি আরো বলেন, এভাবে বিষয়টাকে ব্যাখ্যা করাই উচিত নয়। কারণ যখন ঐতিহাসিকভাবেই বৈরীতা আছে এমন দুটো দেশের মধ্যে উত্তেজনা প্রশমন করাটাই সবচেয়ে জরুরি। এই সমস্যার সমাধানে প্রয়োজন আলোচনা।

  • সর্বশেষ