শিরোনাম
◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে

প্রকাশিত : ০২ মার্চ, ২০১৯, ০৩:৩০ রাত
আপডেট : ০২ মার্চ, ২০১৯, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বই পড়ে পুরস্কার পেল চট্টগ্রামের পাঁচ হাজার শিক্ষার্থী

চট্টগ্রাম প্রতিনিধি: বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের আওতায় ২০১৮ শিক্ষাবর্ষে বই পড়ে চট্টগ্রামের পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী পুরস্কার পেয়েছে।

শুক্রবার দুপুরে নগরীর মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দুই পর্বে নগরীর ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ হাজার ২১০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

পাশাপাশি ‘বিশেষ পুরস্কার’ হিসেবে লটারির মাধ্যমে ছয়জন শিক্ষার্থী এবং চারজন অভিভাবককে দুই হাজার টাকা মূল্যের বই দেয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ অনুষ্ঠানে বলেন, ‘মানুষ হলো দু’রকম। উচ্চতর মানুষ ও নিম্নতর মানুষ। আমরা উচ্চতর মানুষের আরেক নাম দিয়েছি আলোকিত মানুষ। আর আলোকিত মানুষ হতে হলে বেশি বেশি বই পড়তে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা পাঠ্য বইয়ের পাশাপাশি আরও অনেক বই পড়বে। নিজেদের পেশাগত উন্নয়নের জন্য যেমন পাঠ্যবই পড়তে হবে তেমনি মানসিক উৎকর্ষ ও পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে উঠার জন্য পাঠ্যবই ছাড়াও অনেক বই পড়তে হবে।’

অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বই পড়ার মাধ্যমেই মানুষের ভিতর সত্যিকারের মূল্যবোধ জাগ্রত হয়। আর মূল্যবোধই পারে আলোকিত মানুষ গড়ে তুলতে।”

বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম পরিচালক (প্রোগ্রাম) মেসবাহ উদ্দিন আহমেদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগরের সংগঠক অধ্যাপক আলেক্স আলীম। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিশু-সাহিত্যিক আলী ইমাম, গ্রামীণফোনের চট্টগ্রাম অঞ্চলের হেড অব অপারেশনস ফিরোজ উদ্দিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়