শিরোনাম
◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫৪ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোট কেন্দ্র নিয়ে কেউ অনিয়মের অভিযোগ করেননি: ডিএমপি কমিশনার

সুজন কৈরী: ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলে‌ছেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, ভোটগ্রহণ শুরুর থেকেই আমরা সার্বিক পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। কোনো অনিয়ম চোখে পড়েনি। তাছাড়া কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা উত্তর সিটির বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। কমিশনার বলেন, ‘যথা সময়ে ঢাকা সিটিতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোন সাংবাদিক, ভোটার, প্রার্থী ও পর্যবেক্ষক কেউই অনিয়মের অভিযোগ করেননি। আমাদের পর্যবেক্ষণেও কোন ধরনের অনিয়ম চোখে পড়েনি।

স্বচ্ছতার সঙ্গে ভোটগ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে বলে জানান তিনি।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘সকাল থেকে আমরা বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করছি। কোথাও ভোটার সংখ্যা বেশি, আবার কথাও কম লক্ষ্য করা গেছে। ভোট প্রদান করা নাগরিকের দায়িত্ব। এই দায়িত্ব পালনে আমরা ভোটারদের আহ্বান জানাচ্ছি।’

এর আগে ডিএমপি কমিশনার বিভিন্ন কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। কোনো সমস্যা হলে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য কেন্দ্র কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। পাশাপাশি কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান ডিএমপি কমিশনার।

  • সর্বশেষ