শিরোনাম
◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৩৫ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছে দোদুলের ‘সাপলুডু’র ট্রেইলার

সাইফুল টিটো: প্রকাশ পেলো গোলাম সোহবার দোদুলের সিনেমা ‘সাপলুডু’র ট্রেইলার। আর প্রকাশের পর থেকেই প্রশংসায় পঞ্চমুখ সবাই। শুরু থেকেই পরিচালকে নির্দেশনা ছিলো ‘সাপলুডু’র কোন স্থিরচিত্র বা কোন ভিডিও প্রকাশ করা যাবে না পরিচালকের অনুমতি ছাড়া। প্রকাশ করেওনি কেউ। আর তাতেই বোধহয় সবার আগ্রহটাও একটু বেশি ছিলো সাপলুডুকে ঘিরে। সবাই মুখিয়ে ছিলো-কিছু একটা প্রকাশ পাক অন্তত।

২৬ ফেব্রুয়ারি সাপলুডু টিম ছোট আয়োজনের মধ্য দিয়ে অনলাইনে অবমুক্ত করে সাপলুডুর ১ মিনিট ৩১ সেকেন্ডের ট্রেইলার। আয়োজনে ফার্স্টলুকে উপস্থিত ছিলেন সিনেমাটির নায়ক আরিফিন শুভ, নায়িকা বিদ্যা সিনহা মিম, অভিনেতা তারিক আনাম খান, জাহিদ হাসান, সালাউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ, অভিনেত্রী সুষমাসহ আরো অনেকে।

ট্রেইলারঃ https://www.facebook.com/imshuvoo/videos/10161597207155014/

ট্রেইলার প্রকাশের পরপর এর প্রশংসা করেন অনেকেই। নিজের টাইম লাইনে টেইলার প্রকাশ করেনন নায়ক আরিফিন শুভ। সেখান থেকে অনেকেই শেয়ার করেন ভিডিওটি, মন্তব্যের ঘরে ভুয়সী প্রশংসাও করেন সবাই। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে সিনেমাটির হিরো বলেন ‘খুবই ভালো সাড়া পাচ্ছি। বিশেষ করে অনেকে এটি শেয়ার দিয়ে বেশ প্রশংসা করছেন। খুবই ভালো লাগছে।’

থ্রিলার ধর্মী সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। ২০১৮ সালের ২৬ অক্টোরব শুরু হয় সাপলুডুর শ্যুটিং শেষ হয় ডিসেম্বরের ৩ তারিখে। এতে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ, রুনা খান, সুষমা সরকার, মারজুক রাসেল, শাহেদ আলীসহ অনেকেই। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়