শিরোনাম
◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৮ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জারিফের পদত্যাগপত্র গ্রহণ করেননি প্রেসিডেন্ট রুহানি

রাশিদ রিয়াজ : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের পদত্যাগপত্র গ্রহণ করেন নি। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এ কথা জানান। বাহরাম কাসেমি আরো বলেন, ইনস্টোগ্রামে দেয়া পোস্টে পদত্যাগের যে কারণ জারিফ ব্যাখ্যা করেছেন তার বাইরে আর যে সব ব্যাখ্যা এবং কারণ কেউ কেউ উল্লেখ করেছেন তার কোনটাই সঠিক নয়।

সোমবার রাতে ইনস্টোগ্রামে নিজের পাতায় দেয়া পোস্টে পদত্যাগের ঘোষণা দিয়ে লিখেছিলেন, দায়িত্ব চালিয়ে যেতে না পারা এবং এতদিন দায়িত্ব পালনের সময় যেসব ভুলত্রুটি হয়েছে সেজন্য আমি সবার কাছে বিনীত ক্ষমা প্রার্থনা করছি।

এরআগে, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ৫৮তম সাধারণ সভায় রুহানি বলেন, জারিফ, ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানে এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুলনাসের হিম্মাতি দেশটির মার্কিন বিরোধী লড়াইয়ে সম্মুখ সারিতে রয়েছেন। এছাড়া ইরানের ১৬০ জন সংসদ সদস্য জারিফের পদত্যাগ পত্র গ্রহণ না করার জন্যে রুহানির কাছে লেখা এক চিঠিতে সই করেন। পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়