শিরোনাম
◈ হাসনাত আবদুল্লাহর বক্তব্যে উত্তপ্ত সংসদ, শুরু হট্টগোল ◈ বিশ্বনেতাদের সঙ্গে লিডার্স লাউঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিরাপত্তার কারণে ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ রমজানে বাজার নিয়ন্ত্রণের জন্য চাল-ডাল-তেল-চিনিসহ ১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা বাংলাদেশ ব্যাংকের ◈ মহাকাশে ইতিহাস, শূন্যের কাছাকাছি তাপমাত্রা তৈরি করে বিশ্ব রেকর্ড চীনের ◈ হাসিনার পাসপোর্ট ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট, নতুন যে বার্তা ভারতের ◈ ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তির ফি নির্ধারণ, অতিরিক্ত অর্থ নিলেই এমপিও বাতিল ◈ শিক্ষকদের বদলি নিয়ে সংসদে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ নাশকতা ঠেকাতে কঠোর সরকার, ডিসেম্বরজুড়ে মাঠে থাকার প্রস্তুতি বিএনপির ◈ টেকনাফের পাহাড়ে ১০ বাহিনীর রাজত্ব

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৯ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অঘটন ঘটিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো চ্যাম্পিয়ন আবাহনী

নিজস্ব প্রতিবেদক : ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট ২০১৮-১৯ মৌসুমকে সামনে রেখে তারকাখচিত দল গড়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। টি-টোয়েন্টি টুর্নামেন্টে একাদশে খেলা ৮ জনই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য। তারপরও টুর্নামেন্টের শেষ চারে দলটির জায়গা হলো না। সেমিফাইনালের আগেই ছিটকে গেল লড়াই থেকে।

প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ২৫ রানে জয়ী দলটি নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে হেরে গেছে ৪৯ রানে। এনামুল বিজয়দের দেয়া ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মোসাদ্দেক হোসেন সৈকতরা ৯ উইকেটে সংগ্রহ করেছে ১২৭ রান।

আর আবাহনীর বিপক্ষে এই জয়ে ‘এ’ গ্রুপ থেকে শেষ চারে জায়গা করে নেয় প্রাইম ব্যাংক। দলটির প্রথম জয় এসেছিল গতকাল ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনার এনামুল হক বিজয় ২২ বলে ৩৭ রান করেন। রুবেল মিয়ার ৫৬ বলে ৭৬ ও মিডল অর্ডার আরিফুল হকের ১৫ বলে ২১ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় আবাহনী। দলীয় ৭০ রানেই বিদায় নেন ৭ ব্যাটসম্যান। শাকিল হোসেন ৬, জাহিদ জাভেদ ৭, সাব্বির রহমান ৬, নাজমুল হোসেন শান্ত ১১, মোসাদ্দেক হোসেন সৈকত ১৭, মোহাম্মদ সাইফউদ্দীন ১২ করেন।

দলীয় ১১০ রানে নাজমুল ইসলাম কাটা পড়েন ৮ রানে। ৯ এ নামা টেলএন্ডার রুবেল হোসেন অবশ্য কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। ২৩ বলে ৩ চার ও ২ ছয়ে ৩৬ রানের একটি লড়াকু ইনিংস খেলে মোহর শেখের বলে আরিফুল হকের ক্যাচ হয়ে ফিরে গেছেন।

তার আগে ৪ রানে মোহরের প্রথম শিকার হয়ে প্যাভিলনের পথ দেখেন তাপস ঘোষ। শেষ উইকেট জুটিতে আরিফুল হাসান ১৫ রানে ও জাকারিয়া ইসলাম ২ রানে অপরাজিত ছিলেন। প্রাইম ব্যাংকের হয়ে বল হাতে অলোক কাপালি ও মোহর শেখ ৩টি করে, আল আমিন হোসেন ২টি ও মোহাম্মদ আল আমিন নিয়েছেন ১টি উইকেট।

  • সর্বশেষ