শিরোনাম
◈ নিম্ন আয়ের মানুষের জন্য ৪ কোটি লিটার তেল ও ২২ হাজার ৫০০ টন ডাল কিনবে সরকার ◈ জুলাইয়ে চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ চীনা বিনিয়োগ আকর্ষণে নতুন উদ্যোগ, ১৫ দিনেই মিলবে ব্যবসার লাইসেন্স ◈ খেলা দেখাই চাকরি, বিশ্বকাপে ৫০ হাজার ডলার পাচ্ছেন দুই ফুটবলপ্রেমী, ভাইরাল দুই সমর্থকের গল্প ◈ ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ◈ চীনে খুলছে বাংলাদেশের প্রথম বিনিয়োগ অফিস, বাড়বে শিল্প সহযোগিতা, কোম্পানিগুলোকে অংশীদার হওয়ার আহ্বান তারেক রহমানের ◈ ছিঁড়ে যাচ্ছে জার্সি, বিশ্বকাপে কেন এমন অপেশাদারিত্ব?  ◈ একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম ◈ পাকিস্তানের ক্রিকেটাররা পাওয়ার হিটিং শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে   ◈ শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে বাংলাদেশে আসছে ২০টি ট্রেনের কোচ

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১৬ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন ব্যাংকের ২৮ ফেব্রুয়ারির মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন

রমজান আলী : সরকারি তিনটি ব্যাংকের (সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক) অফিসার (ক্যাশ) পদে ২৮ ফেব্রুয়ারির মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। স্থগিত হওয়া এ পরীক্ষা আগামী ১৬ এপ্রিল পূর্বনির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। গতকাল বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে চলতি মাসের ১০ ফেব্রুয়ারি তিন ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়। একই সঙ্গে উত্তীর্ণদের মৌখিক পরিক্ষার সময়সূচি ঘোষণা করা হয়। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হয়েছে ৪ হাজার ৯৬৭ জন পরীক্ষার্থী। যাদের মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি থেকে নির্বাচিতদের মৌখিক পরীক্ষা প্রর্যায়ক্রমে নেয়া হচ্ছে। এর আগে গত বছরের ১৬ নভেম্বর ওই তিন ব্যাংকের লিখিত পরীক্ষা সমন্বিতভাবে অনুষ্ঠিত হয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়