শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক ◈ স্পীকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্ব ◈ ঢাকার দুই সিটিতে প্রার্থী প্রায় চূড়ান্ত—নির্দলীয় ভোটেও বিএনপি-জামায়াতের সমর্থনেই জমবে লড়াই ◈ ছাত্রদলের দুই ধারার দ্বন্দ্বে ইতি, একই মঞ্চে আমান–রিজভী: রাজনীতিতে নতুন বার্তা ◈ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩২ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জানেন, কোন নারীকে সবচেয়ে বেশি ফলো করা হয়?

ডেস্ক রিপোর্ট: আপনি কি জানেন, ছবি ও ভিডিও শেয়ারের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রামে কোন নারীকে সবচেয়ে বেশি অনুসরণ করে এই গ্রহের মানুষ?

হ্যাঁ, এক তারকাকে টপকে শীর্ষস্থান দখল করে নিয়েছেন আরেক তারকা, তিনি হলেন মার্কিন গায়িকা, গীতিকার ও অভিনেত্রী আরিয়ানা গ্রান্ডে।

এর আগে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসরণ করা নারী ছিলেন মার্কিন গায়িকা, অভিনেত্রী সেলেনা গোমেজ। তাঁর ফলোয়ারের সংখ্যা ছিল ১৪৬.২ মিলিয়ন। সেলেনাকে টপকে পপতারকা আরিয়ানা গ্রান্ডের ফলোয়ারের সংখ্যা এখন ১৪৬.৩ মিলিয়ন।

দুই গায়িকাকেই টপকে শীর্ষস্থানে রয়েছেন ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। গত বছরের অক্টোবরে সেলেনা গোমেজকে টপকে ইনস্টাগ্রামে ‘মোস্ট-ফলোড পারসন’ হন রোনালদো।

গেল চার মাসে ১৩ মিলিয়ন নতুন ইনস্টাগ্রাম ফলোয়ার যোগ হয়েছে আরিয়ানা গ্রান্ডের অ্যাকাউন্টে। এই মাধ্যমে বেশ সক্রিয় তিনি।

গত বছরের অক্টোবরে ইনস্টাগ্রাম থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন সেলেনা গোমেজ। শারীরিক অসুস্থতা ও মানসিকভাবে ভেঙে পড়ায় পুনর্বাসনকেন্দ্রে যেতে হয়েছিল এই তারকাকে। সূত্র : হিন্দুস্তান টাইমস

  • সর্বশেষ