শিরোনাম
◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪০ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধ্যক্ষ বহিষ্কার বাতিল ও পুর্ন তদন্তের দাবি শিক্ষার্থীদের

শিমুল মাহমুদ: সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ ইফতেখার আলীর বহিষ্কার বাতিল করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এই দাবি জানান তারা।

শিক্ষার্থীদের দাবি কোনো ধরনের তদন্ত ছাড়াই এই শিক্ষকে বহিষ্কার করা হয়েছে। তারা বলেন, শিক্ষামন্ত্রী গত ১৯ তারিখে আমাদের কলেজে এসেছিলো। তখন তিনি নিষেধ করেছিলেন আমাদের স্যার যেনো স্টেইজে না উঠে, অডিটোরিয়ামে না যান। শিক্ষামন্ত্রী যাওয়া পর আমরা আমাদের স্যারকে রিকোয়েস্ট করে অডিটোরিয়ামে নিয়ে যাই এবং আমাদের উদ্দেশ্যে কিছু বলা জন্য রিকোয়েস্ট করি। এরপর থেকেই বহিস্কারের বিষয়টি উঠে আসে। আমরা মনে করি এই বহিস্কার পেছনে কিছু অসাধু ক্ষমতা লোভী শিক্ষক জড়িত রয়েছে। আমরা মাননীয় শিক্ষামন্ত্রীকে জানাতে চাই আমাদের স্যারের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে সুষ্ঠু তদন্ত করা হোক এবং তদন্ত শেষে আমরা আমাদের শিক্ষকে ফেরত চাই।

প্রথম বর্ষের ছাত্রী মাহমুদা আক্তার কাজল বলেন, আজকে আমরা আমাদের শিক্ষকের জন্য শুধু এখানে এসেছি। আমাদের এই শিক্ষক কি করেছে, কি করেনি, আমরা শিক্ষার্থীরাই তার স্বাক্ষী। আমাদের গার্জেন থেকে শুরু করে সকল শ্রেনিপেশার মানুষ জানে এই কলেজটির শিক্ষার মানউন্নয়ন, পরিবেশ সৃষ্টিতে ইফতেখার আলী সারের অবদানের কথা।

ইমা বলেন, উন্নয়নে কাজ করলো যে, বহিস্কার কি তার পুরস্কার। আমরা ক্লাস বর্জন করে এখানে এসেছি একমাত্র আমাদের প্রিয় শিক্ষকে ফেরত পেতে। এর আগেও আমরা ক্লাস বর্জন করেছিলাম। তখন আমাদের জানানো হয়েছে। সার ক্লাসে ফিরবেন। কিন্তু আমরা গতকাল দেখলাম সারকে বহিস্কার করা হয়েছে। আমরা জানি সারের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।

  • সর্বশেষ