শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:০২ দুপুর
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাইশারীতে বজ্রপাতে একই পরিবারের  নিহত ১, আহত ৩

হাবিবুর রহমান সোহেল: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দক্ষিন বাইশারী গ্রামে বজ্রপাতে একই পরিবারের মা, পুত্র ও পুত্রবধূ সহ আহত হয়েছে ৩ জন এবং নিহত হয়েছে একজন।

ঘটনাটি ঘটেছে ২৫ ফেব্রুয়ারি সোমবার সকাল নয়টা পনের মিনিটের সময় আহত নিহতের নিজ বসতবাড়িতে। আহতরা হলেন মা মরিয়ম বেগম (৫০), পুত্র এরশাদুল্লাহ (২৫) ও পুত্রবধূ আছমা বেগম(২৩)। নিহত হয়েছেন পুত্রবধূ জান্নাত আরা (২৪)।

প্রত্যক্ষদর্শী গৃহকর্তা আলী আকবর জানান হঠাৎ সকাল নয়টা পনের মিনিটের সময় ঝড়োহাওয়া ও বৃষ্টি শুরু হলে বাড়ির লোকজন উঠানে জিনিষ পত্র বাড়িতে ঢোকানোর কাজে ব্যস্ত ছিল এবং ছেলে এরশাদুল্লাহ ঘরের চালের উপর টিন ঠিক করছিল। ঐসময় বজ্রপাতের বিকট শব্দ তিনি শুনেন। পরে দেখতে পান ছেলে ঘরের চালের উপর শুয়া অবস্থাও বাকীরা উঠানে দরজার পাশে শুয়া অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে আশ পাশের লোকজন এসে ঘটনাস্থল থেকে উদ্বার করে হাসপতালে নেওয়ার পথে শহিদুল্লাহর স্ত্রী জান্নাত আরা নিহত হয়। বাকীদের ঈদগাও মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাইশারী পুলিশ তদন্তকেন্দ্রের সহকারী ইনচার্জ মাইনুদ্দিন, এ.এস.আই জাকির হোসেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ একেএম হাবিবুল ইসলাম বলেন বিষয়টি বজ্রপাতের কারণে হয়েছে। তিনি বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়