শিরোনাম
◈ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে হাসিনাকন্যা পুতুলের পদত্যাগ: রয়টার্সের প্রতিবেদন ◈ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম ◈ গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত ◈ মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল ◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা ◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:১৬ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হামাসের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কোচ্ছেদের জেরে আব্বাসের পদত্যাগ চান ফিলিস্তিনিরা

আব্দুর রাজ্জাক : ফিলিস্তিন অথরিটি (পিএ) এর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পদত্যাগের দাবিতে বিক্ষোভে নেমেছে ফিলিস্তিনিরা। আব্বাস অবরুদ্ধ গাজার সঙ্গে অর্থনৈতিক সম্পর্কোচ্ছেদের চেষ্টা করছেন বলে আন্দোলনকারীরা অভিযোগ করছে। আল-জাজিরা, আরব নিউজ

রোববার অবরুদ্ধ গাজার শরিয়া স্কয়ারে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে গাজাবাসীরা। তারা আব্বাস বিরোধী শ্লোগানের পাশাপাশি ইসলায়েলর বিরুদ্ধেও প্রতিবাদ জানায়। ইসরায়েল দীর্ঘদিন যাবৎ এই এলাকাটি অবরুদ্ধ করে রেখেছে এবং তারা দাবি করছে যে গাজাকে তেল আবিবের নিরাপত্তার স্বার্থেই এটি করেছে। কারণ, ২০০৮ সাল থেকে এপর্যন্ত তাদের সঙ্গে ইসরায়েলের অন্তত ৩ বার যুদ্ধ হয়েছে বলে ইসরায়েল অভিযোগ করেছে।

বিক্ষোভকারীরা জানায়, ‘২০০৬ সাল থেকে ফিলিস্তিনে প্রেসিডেন্সিয়াল, পার্লামেন্টারি ও মিউনিসিপিয়াল নির্বাচন হয় না। আমরা ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাস নই। তাই শিগগিরই এখানে সকল নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং গাজার অভ্যন্তরে সরকারি সকল কর্মচারীকে পূর্ণাঙ্গ বেতন পরিশোধ করতে হবে।’

পিএ কর্তৃপক্ষ গাজার বিভিন্ন ছিটমহলে সুবিধাবঞ্চিত এলাকাগুলোয় অর্থনৈতিক সংকট সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের যেমন সহায়তা দেয়া হচ্ছে না, তেমনি সেখানে কর্মরত কর্মীদেরও নিয়মিত বেতন দেয়া হচ্ছে না।

ফিলিস্তিনিদের মধ্যে বিভাজন রোধ করতে এবং গাজা অংশের নিয়ন্ত্রণকারী সশস্ত্র সংগঠন হামাসের ওপর চাপ প্রয়োগ করতেই সেখানে কর্মচারীদের বেতন হ্রাস করা হয়েছে বলে আব্বাসের দল ফাতাহ দাবি করেছে।

  • সর্বশেষ