শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:১৭ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নোটবুকে’ আছে কাশ্মীরের প্রেমকাহিনি

সাইফুল বাতেন টিটো: কাশ্মীর মানেই এক স্বর্গীয় অনুভূতি। প্রকৃতিই যেন সবাইকে প্রেমিক করে তোলে সেখানে। যুদ্ধ, সেনা আর জঙ্গি বাদ দিলে সত্যিই এই জায়গা ভূস্বর্গ। এমন একটি জায়গা তৈরিই তো হয়েছে প্রেমের জন্য। সেই কাশ্মীর নিয়ে বলিউডে নির্মিত হয়েছে অনেক দর্শকনন্দিত ব্যাবসা সফল সিনেমা। ‘কাশ্মীর কি কলি’, ‘মিশন কাশ্মীর’, ‘রোজা’, ‘জব তক হ্যায় জান’-এর মতো ছবি কাশ্মীরের পটভূমিকায় প্রেমের গল্প রচনা হয়ে গিয়েছে। এবার ‘নোটবুক’ ছবিটিও সেই পথেই হাঁটল। তবে এই ছবি দেখাবে এক অদেখা প্রেমের গল্প।

ছবির গল্প ফিরদৌস আর কবীরের গল্প নিয়ে। ফিরদৌস কাশ্মীরের একটি স্কুলে চাকরি করে। ছোটদের স্কুল। হ্রদের মধ্যে ব্যস্ত জীবন থেকে অনেকটাই দূরে সেই স্কুল। এতটাই দূরে যে এর সঙ্গে কালাপানির তুলনাও করা যায়। এত অসুবিধা সত্তে¡ও সেখান থেকে যেতে চায় না শিক্ষিকা ফিরদৌস। কিন্তু একদিন তার বিয়ে হয়ে যায়। সেই জায়গায় আসে নতুন শিক্ষক। সেই কবীর। একটি নোটবুক থেকে সে জানতে পারে ফিরদৌসের কথা। যত জানতে থাকে, মেয়েটির প্রেমে পড়তে থাকে কবীর। তারপর একদিন তাদের দেখা হয়। সেই স্কুলেই। এরপরের জন্য অপেক্ষা করতে হবে ছবির মুক্তি পর্যন্ত। কারণ ট্রেলারে এর চেয়ে বেশি কিছু দেখাননি পরিচালক।

এই ছবির মাধ্যমেই বলিউড ছবিতে আত্মপ্রকাশ করতে চলেছেন প্রনূতন বহেল ও জাহির ইকবাল। একই ছবিতে দু’জন নতুন অভিনেতাকে ব্রেক দেওয়া ঝুঁকির বিষয়, তাতে সন্দেহ নেই। কিন্তু সালমান খান সেই ঝুঁকি নিয়েছেন। অবশ্য এর আগেও একাধিকবার নিজের প্রযোজিত ছবিতে নায়ক ও নায়িকার ভূমিকায় একসঙ্গে নতুন মুখদের সুযোগ দিয়েছেন তিনি। উদাহরণস্বরূপ তো রয়েইছে ‘লাভ যাত্রি’ ছবিটি। তবে ‘নোটবুক’ ছবির নায়ক অপরিচিত হলেও প্রনূতনের সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রির যোগ রয়েছে। বিখ্যাত অভিনেত্রী নূতনের নাতনি আর মণীশ বহেলের মেয়ে প্রনূতন। ছবির ট্রেলারের অন্যতম অন্যতম আকর্ষণ কাশ্মীরি লোকগীতি ‘বুমরো’। ২৯ মার্চ মুক্তি পাবে ছবিটি।

  • সর্বশেষ