শিরোনাম
◈ তিন দিন বন্ধ থাকবে থাইল্যান্ডের ই-ভিসা আবেদন, জানাল দূতাবাস ◈ স্থানীয় নির্বাচনে জয় পেতে মরিয়া বিএনপি ◈ ময়মনসিংহ মেডিকেলের ময়লার সঙ্গে ‘কায়দা করে’ পাচার করা হয় সিরিঞ্জ-ক্যানুলা-স্যালাইন, পরে পাইকারি দরে বিক্রি ◈ চার জেলার ২৯ বাঁওড়ে মাছের উৎপাদন ১০ শতাংশ বাড়াতে ৪৭ কোটি টাকার প্রকল্প প্রস্তাব ◈ বাংলাদেশে ৬০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের, অগ্রাধিকার পাবে গাড়ি ও জ্বালানি খাত ◈ সাইবার হামলার ঝুঁকি এড়াতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, চলছে নিরাপত্তা যাচাই ◈ পিএইচপি কী, এটি ঘিরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা-সংকট সৃষ্টি হয়েছে কেন? ◈ বিশ্বে প্রথমবার মানুষের শরীরে শামোন্ডা ভাইরাস শনাক্ত, ফ্রান্সে প্রথম আক্রান্ত ব্যক্তির মৃত্যু ◈ বিফ‌লে গে‌লো ইংল‌্যা‌ন্ডের ব্রুকের ডাবল সেঞ্চুরী, ৪২৯ রান তাড়া করে শ্রীলঙ্কার রেকর্ড জয়  ◈ ব্যক্তিগত নিরাপত্তা চাইতে থানায় রুমিন ফারহানা, ওসির সাথে তুমুল বাগবিতণ্ডা (ভিডিও)

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২৪ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিদ্ধ ডিম হয়ে গেলো গোলাপি, কুসুম হলুদ!

ফাহিম বিজয় : একসঙ্গে চারটি ডিম সিদ্ধ করেছিলেন শ্রাবণী। কিন্তু ভাঙার পর দেখা যায় একটি ডিম গোলাপি রঙ ধারণ করেছে। আর সেটির কুসুমের রং হলুদ। আনন্দবাজার পত্রিকা।

ভারতের পশ্চিমবঙ্গে কাটোয়ার ভূতনাথতলায় এ ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে ডিমগুলো সিদ্ধ করেছিলেন শ্রাবণী নামের এক নারী। তিনি জানান, ডিমটা সিদ্ধ করার পরে খোলা ছাড়াতেই দুর্গন্ধযুক্ত গোলাপি আস্তরণ বেরিয়ে আসে। শুক্রবার সেটি প্রাণিসম্পদ দফতরে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

শ্রাবণীদেবীর ছেলে কৌশিক রায় জানান, কুসুমটা হলুদ। কিন্তু গোলাপি শক্ত অংশটা প্লাস্টিকের মতো মনে হচ্ছে। স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তা তপন দে বলেন, তারা ডিম পরীক্ষা করতে এনেছিলেন। পরীক্ষার পরেই এ বিষয়ে বলা যাবে।

  • সর্বশেষ