শিরোনাম
◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়?

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩০ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বরেকর্ড গড়ে শুটিংয়ে সোনা জিতলেন চান্ডেলা

স্পোর্টস ডেস্ক : শুটিং বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়লেন ভারতের অপূর্বী চান্ডেলা। দিল্লিতে শনিবার মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে ২৫২.৯ পয়েন্ট নিয়ে বিশ্বরেকর্ড করেন চান্ডেলা।

বিশ্বকাপে ব্যক্তিগত বিভাগে এই নিয়ে তিনটি পদক হয়ে গেল চান্ডেলার। এবারের বিশ্বকাপে দেশকে প্রথম পদক এনে দিলেন তিনিই। চীনের রোউজু হাও পেলেন রুপা। তার পয়েন্ট ২৫১.৮। চীনেরই জু হং পেলেন ব্রোঞ্জ। তার প্রাপ্ত পয়েন্ট ২৩০.৪।
২০২০ টোকিও অলিম্পিকে আগেই জায়গা পাকা করে নিয়েছেন চান্ডেলা। শুটিং বিশ্বকাপে যোগ্যতাঅর্জন পর্বে তিনি চতুর্থ স্থানে শেষ করেন। কিন্তু ফাইনালে সকলকে চমকে দেন।

সবচেয়ে বড় কথা, গত তিন বছরে দুবার বিশ্বরেকর্ড ভাঙলেন চান্ডেলা। গড়লেন নতুন রেকর্ড। যা পারফরম্যান্স করলেন বিশ্বকাপে। তাতে অলিম্পিকে পদক জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন তিনি। -আজকাল

  • সর্বশেষ