শিরোনাম
◈ বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড ◈ হরমুজ সংকট কাটাতে ওমানের নতুন কূটনৈতিক উদ্যোগ ◈ চাপ কাটিয়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর আভাস ◈ পলাতকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধসে ৪৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় ৮ লাখ ৬৭ হাজার মানুষ ◈ বাদশা সালমানের রাজকীয় ফরমান, সৌদির শীর্ষ সরকারি পদে বড় পরিবর্তন ◈ স্ব‌স্তির জ‌য়ে জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে হোয়াইটওয়াশ এড়া‌লো বাংলাদেশ ◈ ফরিদপুরে মর্মান্তিক দুর্ঘটনা: উদ্ধারকাজ চলাকালে বাসচাপায় নিহত ৫ ◈ আইনি জটিলতায় এমবাপ্পে, হতে পারে তিন বছরের কারাদণ্ড ◈ ছয় মাসের পারফরম্যান্স পর্যালোচনা: দায়িত্ব কমতে পারে কয়েকজন মন্ত্রীর, নতুন মুখ আসতে পারেন মন্ত্রিসভায়

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:২১ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ আমরা মধ্যম আয়ের দেশের দ্বার প্রান্তে পৌঁছে গেছি গাজীপুরে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মিলটন খন্দকার: বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত করার লক্ষে বিশ্বের সাথে তাল মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উচ্চাসা ব্যাক্ত করেছেন তারই ফলশ্রুতিতে আজ আমরা মধ্যম আয়ের দেশের দ্বার প্রান্তে পৌঁছে গেছি।

বৃহস্পতিবার গাজীপুর মহানগরের বোর্ডবাজারে আর্ন্তজাতিক মাতৃভাষা ও ভাষা শহীদ দিবসে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল এমপি এ সব কথা বলেন। এ সময় মন্ত্রী ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া ঢাকার চকবাজারে অগ্নিকান্ডে নিহত সকলের প্রতি মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বাংলাদেশ আওয়ামী লীগ গাজীপুর মহানগর ও ৩৫ নং ওয়ার্ডের উদ্যোগে ও গাজীপুর জেলা তরুণ সংঘের সহযোগিতায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (প্রত্নতত্ব বিভাগ) ড. এ কে এম শাহনাওয়াজ, গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ভাষা সৈনিক আলহাজ্ব আলাউদ্দিন হোসেন। ২১ শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা ও ভাষা শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও গাজীপুর জেলা তরুন সংঘের সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন আহম্মেদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মীর মো. মোজাফফ্র হোসেন, সদস্য হাজী মো. আব্দুর রশিদ মিয়া, আলহাজ্ব মো. আকরাম হোসেন সরকার, কার্যনির্বাহী সদস্য এস এম শামীম আহমেদ, গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়