শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০৪ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চকবাজারে আগুনে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ১৫ জনের মত্যু

নুর নাহার : রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ আগুনে নিহতদের মধ্যে ১৫ জনই রয়েছেন নোয়াখালী জেলার। সোনাইমুড়ী উপজেলায় এই ১৫ জনের বাড়ি। সময় টিভি।

সোনাইমুড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল জানান , ১৫ জন নিহতের বিষয়টি আমরা নিশ্চিত। এদের মধ্যে অনেকেই সহদোর। খোঁজ নেয়া হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

চকবাজারের বাসিন্দা, সোনাইমুড়ীর নাটেশ্বর ইউপি সদস্য মিলন বলেন, ঘটনার সময় নিহতরা সবাই ভবনগুলোতে ছিলো তারা বের হতে পারেননি। নিহত ১৫ জনের মধ্যে ছয় জনের পরিচয় জানা গেছে।
তারা হলেন-সোনাইমুড়ীর নাটেশ্বর ইউপির মির্জানগর গ্রামের মমিন উল্যাহর ছেলে শাহাদাত হোসেন হিরা, গাউছ মিয়ার ছেলে নাছির উদ্দিন, আবদুর রহিমের ছেলে আনোয়ার হোসেন মঞ্জু, ঘোষকামতা গ্রামের সহোদর ভাই সাহাব উদ্দিনের ছেলে মাসুদ রানা ও রাজু ও বারগাঁও ইউপির কৃষ্ণপুর গ্রামের আনোয়ার হোসেন।

মরদেহগুলো পুড়ে বিকৃত হওয়ায় বাকিদের কেউ সনাক্ত করতে পারছে না।

উপজেলার নাটেশ্বর ইউপি চয়ারম্যান কবির হোসেন খোকন বলেন, নাটেশ্বর ইউপির ছয়জনের পরিচয় পাওয়া গেছে। বেশ কয়েক জনের খোঁজ পাওয়া যাচ্ছে না।

  • সর্বশেষ