শিরোনাম
◈ চাপ কাটিয়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর আভাস ◈ পলাতকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধসে ৪৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় ৮ লাখ ৬৭ হাজার মানুষ ◈ বাদশা সালমানের রাজকীয় ফরমান, সৌদির শীর্ষ সরকারি পদে বড় পরিবর্তন ◈ স্ব‌স্তির জ‌য়ে জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে হোয়াইটওয়াশ এড়া‌লো বাংলাদেশ ◈ ফরিদপুরে মর্মান্তিক দুর্ঘটনা: উদ্ধারকাজ চলাকালে বাসচাপায় নিহত ৫ ◈ আইনি জটিলতায় এমবাপ্পে, হতে পারে তিন বছরের কারাদণ্ড ◈ ছয় মাসের পারফরম্যান্স পর্যালোচনা: দায়িত্ব কমতে পারে কয়েকজন মন্ত্রীর, নতুন মুখ আসতে পারেন মন্ত্রিসভায় ◈ বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল মার্কিন দূতাবাস ◈ রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর, নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা শুরু

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৩ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় এসেছেন অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী কারিন কেনেসি ঢাকায় এসেছেন। বুধবার (২০ ফেব্রুয়ারি) ভোরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে তিনদিনের সফরে তিনি ঢাকায় আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। খবর বাংলা নিউজ।

সূত্র জানায়, অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী কারিন কেনেসি দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। একইদিনে তিনি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-অস্ট্রিয়া বিজনেস ফোরামের সেমিনারে যোগ দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও কারিন কেনেসির বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।
অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় মহান শহীদ দিবসের অনুষ্ঠানেও যোগ দেবেন। আগামী ২২ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করবেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়