শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৩৪ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শান্তিপূর্ণ ইজতেমা উপহার দেয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্মপ্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ফরীদ উদ্দীন মাসঊদ

ইউসুফ আলী বাচ্চু : মুসলিম উম্মাহর আবেগের টঙ্গীর বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ ও সুষ্ঠু-সুন্দরভাবে সমাপ্ত হওয়া মহান আল্লাহ রাব্বুল আলামীনের শুকরিয়া জ্ঞাপন করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আল্লাহর অশেষ মেহেরবানীতেই এবার বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবারে আখেরী মোনাজাতের মাধ্যমে দুই পর্বে বিশ্ব ইজতেমা বাস্তবায়নের পেছনে সরকার, সরকারের আইএসপিআর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংযুক্ত সবাইকে অভিনন্দন জানাই।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল দায়িত্ব ভূমিকার প্রশংসা করে আল্লামা মাসঊদ বলেন, ইতিহাসে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্মরণীয় হয়ে থাকবেন। মুসলিম বিশ্বের দ্বিতীয় জমায়েত এই বিশ্ব ইজতেমা বাস্তবায়নে তার পরিশ্রম ও সার্থক প্রচেষ্টার কথা কখনোই ভুলবার নয়।

ইজতেমা বাস্তবায়নের ক্ষেত্রে ধর্মপ্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আবদুল্লাহকে অভিনন্দন জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, সরকারের এই কয়েকজন মানুষের আন্তরিক প্রচেষ্টার কারণেই স্বাভাবিক ও শান্তিপূর্ণভাবে ইজতেমা সংগঠিত হয়েছে।

ভবিষ্যতেও দ্বীন দরদি আন্তরিক এই ভূমিকা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হজেও ধর্মপ্রতিমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ইতোমধ্যেই হজকে সহজীকরণ ও দুর্নীতিমুক্ত করার যে ঘোষণা দিয়েছেন একে আমরা সাধুবাদ জানাই। তার প্রচেষ্টায় হজব্যবস্থাপনায় দারুণ প্রভাব পড়বে বলেও আমরা আশাবাদি। স্বচ্ছ ব্যবস্থাপনায়ও তিনি সফল হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

একই সামীয়ানায় মাওলানা সাদ কান্ধলবীর অনুসারী ও আলমী শূরা অনুসারীদের ঐকমত্য সিদ্ধান্তের ভিত্তিতে অনুষ্ঠিত ইজতেমার কারণে ভবিষ্যত আরও বন্ধুত্বের হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, আমরা এক আল্লাহর বান্দা। এক নবীর উম্মত। যারা কদিন আগেও ভাই ছিল, যাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ছিল সামান্য মতবিরোধের কারণে তা বিনষ্ট করার কোনো কারণ নেই। ঐকমত্য সিদ্ধান্তের ভিত্তিতে অনুষ্ঠিত ইজতেমার প্রভাবেই আবার তাদের মধ্যকার ভ্রাতৃত্ববোধ ফিরে আসুক।

১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার টঙ্গীর আখেরী মোনাজাতের পর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

ঐক্য বিনষ্টের কাজ দাওয়াত ও তাবলীগ নয় দাবি করে ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, দাওয়াত হলো একে অপরের সঙ্গে জুড়ে দেওয়ার কাজ। মুসলমানের ভেতর থেকে মুহাব্বত ও ভালোবাসা কোনোভাবেই উবে যেতে পারে না। লোভ পেতে পারে না। অন্য মুসলমানের প্রতি হৃদ্যতাপূর্ণ সম্পর্কই মুসলমানিত্ব। সামনের দিনগুলোতে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার তাবলীগের ভাইয়ের মিশন হবে বলে আমি আশাবাদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়