শিরোনাম
◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার ◈ বারে মদ্যপান শেষে প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ: রিমান্ডে দীপের বয়ানে চাঞ্চল্যকর তথ্য ◈ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ক্রিপ্টোকারেন্সি চুরির পর হ্যাকাররা সেগুলো দিয়ে কী করে? কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনে? ◈ ভারত থেকে আসা ১৮ কোচগুলোতে যা যা বিশেষ ব্যবস্থা রয়েছে, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক চলাচল

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৫৯ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল্লাহর জমীনে দ্বীন প্রতিষ্ঠায় প্রবাসীদেরও ভূমিকা রাখতে হবে: মাওলানা ফয়েজ আহমদ

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আর্ন্তজাতিক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ বলেছেন, খেলাফত শাসন ব্যবস্থা ছাড়া মানতার মুক্তি ও পৃথিবীতে শান্তির আশা করা যায় না। তাগুতের হাত থেকে বিশ্বব্যাপী মজলুম মুসলমানদের একমাত্র রক্ষাকবজ খেলাফত প্রতিষ্ঠায় প্রবাসীসহ সকলেই নিজেদের জান ও মাল দিয়ে ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, প্রত্যেক প্রবাসীর নিকট খেলাফতের দাওয়াত পৌঁছে দিতে হবে। তিনি বাংলাদেশে চলমান কাদিয়ানী আন্দোলন প্রসঙ্গে বলেন, কাদিয়ানীরা কুরআন ও সুন্নাহের আলোকে অমুসলিম ও কাফের। সুতরাং বাংলাদেশে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। অন্যথায় দেশের মুসলমানদের দুর্বার আন্দোলন গড়ে উঠলে এর দায়বার সরকারকে বহন করতে হবে।
গত শুক্রবার মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন (বাংলাদেশ খেলাফত মজলিস) কাতার শাখার মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাখা সভাপতি মাওলানা ফরিদ আহমদ ফরিদীর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মুশাহিদুর রহমান ও সহ- সেক্রেটারী মাহবুব আব্দুল মতিনের যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি যথাক্রমে- মুফতি সিরাজুল ইসলাম, হাফেজ মাওলানা আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নোমান ফয়েজী, সহ সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, হাফেজ মাওলানা মুখলিসুর রহমান।

এতে বায়তুলমালের রিপোর্ট পেশ করেন সহ বায়তুলমাল সম্পাদক হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম, সাংস্কৃতিক রিপোর্ট পেশ করেন সাংস্কৃতিক সম্পাদক ও ইত্তেহাদ শিল্পী গোষ্ঠীর পরিচালক বিশিষ্ট শিল্পী হাফেজ মাওলানা মাসুদ কায়সার, এছাড়াও বক্তব্য রাখেন কাতারের বিভিন্ন শাখার দায়িত্বশীল মাওলানা হাবীবুর রহমান, আলখোর শাখা, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, শাহানিয়া শহর শাখা, মাওলানা হারুন বিন আব্দুল হক রহঃ ও মাওলানা মাহবুবুর রাহমান, শাহানিয়া রেইস শাখা, হাফেজ মাওলানা মইনুদ্দিন, নিউ রাইয়্যান শাখা, মাওলানা শরীফ উদ্দীন নাজমা শাখা প্রমূখ।

অনুষ্ঠানে ২০১৮ সালের সাংগঠনিক রিপোর্ট ও ২০১৯ সালের কর্মপরিকল্পনা পেশ করেন সংগঠনের মহাসচিব হাফেজ মাওলানা মুশাহিদুর রহমান। মানব সেবা ও সমাজ কল্যানে বিশেষ
অবদান রাখায় মাওলানা ফয়েজ কে ক্রেস্ট প্রদান করে ইত্তেহাদুল মুসলিমীন, কাতার। পরিশেষে দুআ ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্ত হয়।

  • সর্বশেষ