শিরোনাম
◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৩ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছেলের স্মৃতি ধরে রাখতে নিজ হাতে জাদুঘর তৈরি করলো মা

আব্দুস সালাম : ত্রিশ বছর আগে আফগান যুদ্ধে নিহত হয়ে ছিলো ১৫ হাজার রাশিয়ান সৈনিক। সেই যুদ্ধে নিহত এক সৈনিকের ছেলের স্মৃতি ধরে রাখার জন্য নিজের বাড়িতে গড়ে তুলেছেন একটি জাদুঘর। রাশিয়ার প্রত্যন্ত গ্রামে জাদুঘরটি অবস্থিত। বিবিসি,

দক্ষিণ রাশিয়ার প্রত্যন্ত এক গ্রাম ইজিবিলনয়েদ। সেখানে থাকে রাইছা আলেকসান্দ্রো, যিনি ঐ সৈনিকের মা। রোজ সকালে হাটু সমান বরফ ডিঙ্গিয়ে তিনি ছেলের সমাধিতে যান। এর পরে যান ছেলের স্মৃতি ধরে রাখা নিজ হাতে তৈরি জাদুঘরে। প্রচন্ড শীত ও বরফ তাকে কাবু করতে পারেনি। ত্রিশ বছরেরও বেশি সময় ধরে তিনি এ কাজটি করছেন।

রাইসার ছেলে ১৯৮৮ সালে সোভিয়েত-আফগান যুদ্ধে নিহত হয়েছেন। সোভিয়েত ইউনিয়ন থেকে তাকে বীরের খেতাব দেয়া হয়েছিলো। আরো ১৫ হাজার সোভিয়েত সেনাকে একি খেতাবে ভূষিত করা হয়েছে। তার ছেলের ব্যবহৃত জিনিস পত্র ও তার পদক নিয়ে তিনি যাদুঘরটি বানান। রাইসা মনে করেন, বীর খেতাবের থেকেও আমার ছেলের জীবনের মূল্য অনেক বেশি। ছেলে বেঁচে থাকলে খুশি হতাম, ছেলের স্বপ্ন পুরো পৃথিবী ঘুরে বেড়ানো। সে খুবই দয়ালু ছিলো এবং তার মনে ছিল অনেক মায়া-মমতা। বেঁচে থাকতেই সে ছিলো আমার কাছে একজন বীর।

রাইসা আরো বলেন, কষ্টের অনুভূতি আগের মতই তীব্রতার, মানুষ বলে সময়ে কষ্ট কমে যায়, কথাটি একেবারেই সত্য না। আপনি যখন খুব ব্যস্ত থাকেন হয়তো কয়েক মিনিট তার কথা মনে পরবে না, কিন্তু বেশির ভাগ সময়ই আপনি তাকে ভুলে তাকতে পারবেন না। মাতৃভূমির জন্য দেশ ছেড়েছে আমার ছেলে।

এক দশক ধরে চলা আফগান যুদ্ধ ছিল, যুক্তরাষ্ট্রে ভিয়েতনামে যেমন ছিলো সেই রকম। ১৯৮৯ সোভিয়েত ইউনিয়ন সে যুদ্ধ থেকে সরে আসার পরে স্বীকার করেছিল ওই যুদ্ধ ছিল একটি ভুল সিদ্ধান্ত। সে বছর গৃহিত দেশটির পার্লামেন্টে বলা হয়েছিল ঐ দেশে সৈনিক পাঠানো ছিল একটি নিন্দিত ও ভুল সিদ্ধান্ত। ত্রিশ বছর পর রাশিয়ার একদল এমপি পর্লমেন্টে একটি প্রস্তাব তুলেছেন, যার মাধ্যমে আফগান যুদ্ধে সোবিয়েত ইউনিয়নের সম্পৃক্ততাকে বৈধতা দেয়া হবে। এটি রাশিয়ার ইতিহাস কে গৌরবান্বিত করবে। কিন্তু রাইসা মনে করেন আফগান যুদ্ধে সৈনিক পাঠানো ঠিক করেনি রাশিয়ার সরকার। একটি ভুল সিদ্ধান্ত জন্য ১৫ হাজার মানুষ প্রাণ দিয়েছে।

  • সর্বশেষ