শিরোনাম
◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়?

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৪০ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০ কোটি ডলারেরও বেশি অর্থ নিয়ে ১ হাজার আইএস ইরাকে পালিয়েছে, দাবি মার্কিন সামরিক বাহিনীর

আব্দুর রাজ্জাক : সিরিয়ায় সর্বশেষ ঘাঁটিগুলো হাত ছাড়া হওয়ার পর প্রায় ১ হাজার ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসী ইরাকে পালিয়ে গেছে। তারা সঙ্গে করে ২০ কোটিরও বেশি ডলার নিয়ে গেছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। সিএনএন, ফক্সনাউ

সিরিয়ার আইএসের বিরুদ্ধে অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন সামরিক কর্মকর্তারা রোববার জানান, বিগত ৬ মাস ধরে আইএস সন্ত্রাসীরা ইরাকের পশ্চিমাঞ্চলের পাহাড়ী ও মরুভূমি এলাকায় পালিয়ে যাচ্ছে। তারা সিরিয়া থেকে যাওয়ার সময় সঙ্গে করে অনেক সম্পদও নিয়ে যাচ্ছে। তবে পালিয়ে যাওয়া সন্ত্রাসীরা আল-কায়েদার সাবেক সদস্য হতে পারে বলে দাবি করেছেন আরেকজন কর্মকর্তা।

গত আগস্টে প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনকে অনুসরণ করে মার্কিন একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানান, মধ্যপ্রাচ্যে ২০ হাজার থেকে ৩০ হাজার আইএস সদস্য ছিলো। যদিও মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে যে, ইরাকে ১৫ থেকে ১৭ হাজার এবং সিরিয়ায় আরো ১৪ হাজার সন্ত্রাসী ছিলো।

  • সর্বশেষ