শিরোনাম
◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৪৯ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘রাজনীতি’ দেখতে কলকাতায় অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক: ঢালিউড কুইন অপু বিশ্বাস। সাবলীল অভিনয়ে এদেশের লক্ষ কোটি দর্শকদের মাঝে তিনি রানী হয়ে আছেন। দীর্ঘ সময় চলচ্চিত্র থেকে তিনি দূরে ছিলেন। সব কিছু ছাপিয়ে আবারো নতুন উদ্যমে বড় পর্দায় কিছু দিন পরই হাজির হতে যাচ্ছেন অপু।

সম্প্রতি এই নায়িকা বেশকিছু সিনেমা ও বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন। পাশাপাশি বেশ ব্যস্তসময় পার করছেন দেশ ও দেশের বাহিরের কাজ নিয়ে। এরই ধারাবাহিকতায় কলকাতার ছবিতেও কাজ করছেন তিনি। এরই অংশ হিসেবে শনিবার দুপুরে কলকাতা গিয়েছেন তিনি। চার দিনব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েই তার এই সফর।

কলকাতা পৌঁছানোর পর আমাদের সময় ডট কমের সাথে কথা বলেন অপু বিশ্বাস। তিনি বলেন, চার দিনব্যাপী শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। এখানে আমার অভিনীত ‘রাজনীতি’ ছবিটি দর্শকরা উপভোগ করবেন। এ উৎসবের বাইরেও কলকাতায় নতুন একটি ছবিতে কাজ করার বিষয়ে আমার মিটিং করার কথা আছে। কলকাতায় সব ধরণের কাজ শেষ করে আগামী মঙ্গলবার দেশে ফিরবো।

সম্প্রতি শেষ করেছেন দেবা বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’। এতে অপুর সাথে জুটি বেঁধে কাজ করেছেন ঢালিউডের আরেক জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী। সব কিছু ঠিক থাকলে আসছে পহেলা বৈশাখে ছবিটি সারা দেশে মুক্তি পাবে।

  • সর্বশেষ