শিরোনাম
◈ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব‌্যাপক ক্ষয় ক্ষ‌তি ◈ আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন? ◈ ইন্টার মিলান‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ যাত্রা রিয়াল মা‌দ্রিদের ◈ পো‌র্তো‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা ম্যানচেষ্টার সিটির ◈ জোটে ছাড় না পাওয়ার পর সিটি নির্বাচনে এনসিপির নতুন পরিকল্পনা ◈ লাখ লাখ টাকা বকেয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বাবরদের প্রাক্তন কোচ গি‌লেস‌পি! ◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:১৪ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমার সেন্টমার্টিন দখল করতে আসলে ‘যুদ্ধ’ অবসম্ভাবি, বললেন জেনারেল রশীদ

জিয়ারুল হক : মিয়ানমার সেন্টমার্টিনকে তাদের মানচিত্রে বার বার সংযুক্ত করে প্রকাশ করছে। যা আন্তর্জাতিক নিয়মের লংঘন। তারা কাগজে সেন্টমার্টিনকে দখল দেখানোর চেষ্টা করছে। তারা যদি বাস্তবে সেন্টমার্টিন দখল করতে আসে তাহলে বাংলাদেশ বসে থাকবে না। তাদের সাথে যুদ্ধ অবসম্ভাবি। বলছিলেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোঃ আব্দুর রশীদ। একাত্তর টিভি
তিনি বলেন, মিয়ানমারের মানচিত্রে সেন্টমার্টিনকে বার বার প্রদর্শন করছে। এটি আন্তর্জাতিক আইনের লংঘন, এবং বাংলাদেশের প্রতি চরম উসকানি। তারা চাচ্ছে এধরণের উসকানি দিয়ে বাংলাদেশের সঙ্গে একটা বিভেধ বাঁধানো। কারণ রোহিঙ্গা সমস্যা নিয়ে তারা আন্তর্জাতিক চাপে আছে। বিশ্বের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্যই তারা এগুলো করছে। যদিও তাদের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে তীব্র প্রতিবাদ জানানোর পর তারা বলেছে আর এরকম ভুল হবে না।

তিনি বলেন, মিয়ানমার সেনাশাসন থেকে বের হতে পারেনি। এছাড়া তাদের দেশের ভিতর নানাবিধ সমস্যা রয়েছে এর মধ্যে রোহিঙ্গা সমস্যা প্রধান। তাদের দেশের ভিতর জাতিগত সমস্যা, সেনাবাহিনীর সাথে বিভিন্ন গোষ্ঠির সমস্যা লেগেই আছে। এসকল সমস্যা নিয়ে তারা নানা চাপে আছে। আন্তর্জাতিক মহলের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করছে।
তিনি বলেন, মিয়ানমার কাগজে কলমে দাবি করার চেষ্টা করছে। কিন্তু মিয়ানমার দখল নিতে আসেনি। কারণ তারা জানে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে মামলা করে সমুদ্রসীমা বিজয় করেছে। এখানে দখল করতে আসলে যুদ্ধ অবধারিত। বাংলাদেশ হাত গুটিয়ে বসে থাকবে না।

জেনারেল রশীদ বলেন, বাংলাদেশকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। যে কোন পরিস্থিতি মোকাবেলা করার মতো শক্তি বাংলাদেশের রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রস্তুতি রয়েছে।

  • সর্বশেষ