শিরোনাম
◈ মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুল ৪ দিন, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ◈ জামায়াতের বহিষ্কারের চিঠি পেলেও নজরুল ইসলামের এমপি পদ নিয়ে ব্যবস্থা নিতে পারবে না ইসি ◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র ◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও) ◈ কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছfড় মেরে হত্যা, ভাবি গুরুতর আহত

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:১৩ রাত
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে আশুলিয়ায় অপহরণ নাটকে ফেঁসে গেলেন অপহৃত নিজেই

এম এ হালিম, সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিক শাহাদাত হোসেন ঋনের টাকা পরিশোধ করতে নিজেকে অপহরণ করা হয়েছে নাটকে ফেঁসে গেলেন। আশুলিয়া থানা পুলিশ বুদ্ধিমত্তার সাথে তাকে উদ্ধারের পর মুঠোফোনের কলের তালিকার অবস্থান ও অপহরণ নাটকের হোতা শাহাদাতকে জিজ্ঞাসাবাদে বেড়িয়ে আসে সাজানো অপহরণ প্রকৃত রহস্য। পুলিশের নিকট স্বীকার করেন নিজের নাটকের কথা।

শুক্রবার ভোরে তাকে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে উদ্ধার করেন উপ-পরিদর্শক মনিরুজ্জামান মোল্লা (পিপিএম) ও বিলায়েত হোসেন। আটক শাহাদাত হোসেন বগুড়ার জেলার শেরপুর থানার চরপাথালীয়া গ্রামের মিন্টু মন্ডলের ছেলে । সে ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চলের ইয়াং ওয়ান লিঃ পোশাক কারখানার শ্রমিক। আশুলিয়ার গাচীরচট এলাকায় ভাড়া থেকে বসবাস করতো ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপ-পরিদর্শক বিলায়েত হোসনে জানান, গত ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে কারখানার কাজ শেষে বাসায় না গিয়ে নিজেই আত্মগোপনে চলে যায়। এরপর তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ রাখে। রাতে নিজের মুঠোফোন থেকে তার বাবার নাম্বারে অন্য একজনকে দিয়ে ফোন করে অপহরনের কথা জানান। এরপর মুক্তিপনের জন্য মাতা-পিতার নিকট এক লাখ টাকা দাবি করেন। এঘটনার পর তার বাবা আশুলিয়া থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ মুঠোফোনের কলের তালিকা ও অবস্থান চিহ্নিতের পর ১৫ ফেব্রুয়ারি শুক্রবার ভোরে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। অপহরণের বিষয়টি পুলিশের নিকট সন্দেহজনক মনে হলে অপহৃত শাহাদাত মন্ডলকে জিজ্ঞাসাবাদ করেন। পুলিশের নিকট সে স্বীকার করে, টাকার জন্য নিজেই নিজের অপহরনের নাটক সাজিয়েছে। অপহরনের নাটক সাজানো ও প্রতারণার অভিযোগে তাকে আটক দেখানো হয়। এঘটনায় শাহাদাত মন্ডলের বিরুদ্ধে একটি মামলা দায়েরের পর আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ