শিরোনাম
◈ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেননি ৬ এমপি ◈ রাষ্ট্রপতির ক্ষমতা কোথায়, কী কী সুবিধা পান তিনি? ◈ রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন শফিকুর রহমান ◈ প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার কোলাকুলি, রাজনৈতিক উত্তাপ ছাপিয়ে সৌহার্দ্যের বার্তা ◈ বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট ◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১৫ দুপুর
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়কারী আটক

সুজন কৈরী : দুদক কর্মকর্তা পরিচয়ে দেশের বিভিন্ন অঞ্চলের সরকারী দপ্তরের কর্মকর্তা বা প্রতিনিধির কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে মো. রাজু মিয়া (২৮) নামের একজনকে আটক করেছে র‌্যাব-২।

বৃহস্পতিবার নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জের ধনকুন্ড এলাকা থেকে আটক করা হয় বলে শুক্রবার জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণার বিষয়টি অবগত করে গত ১২ ফেব্রæয়ারী দুর্নীতি দমন কমিশন থেকে র‌্যাবের মহাপরিচালক বরাবর চিঠি পাঠানো হয়। এতে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় ও হয়রানির বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। এরপর র‌্যাব সদর দপ্তর বিষয়টি অনুসন্ধান করে ব্যবস্থা গ্রহণের জন্য র‌্যাব-২ কে নির্দেশ দেয়। এরই প্রেক্ষিতে র‌্যাব-২ বিষয়টির অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে রাজুকে আটক করে। তার কাছ থেকে ৪টি মোবাইল ফোনসেট ও প্রতারণার কাজে ব্যবহৃত ভ‚য়া রেজিষ্ট্রেশনকৃত ১২টি সিম উদ্ধার করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, রাজু জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে দুদকের উর্দ্ধতন কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা বা প্রতিনিধির কাছে ফোন দিয়ে দুর্নীতির মামলা হবে বা মামলার তদন্ত চলছে বলে ভয়ভীতি দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় ও হয়রানি করে আসছিলেন। সরকারী উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা কাঙ্খিত টাকা দিলে দুর্নীতির মামলার ফাইল খারিজ বা নথিভুক্ত করে দেয়ার আশ^াস দিতেন রাজু। প্রতারণার জন্য রাজু ভিন্ন ভিন্ন ব্যক্তির নামে রেজিষ্ট্রেশনকৃত সিম ব্যবহার করে ছদ্মবেশ ধারণ করে মোবাইলে যোগাযোগ করতেন। এ বিষয়ে জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার নিজস্ব মোবাইল সিম বিক্রয়, বিকাশ হিসাব খোলা ও বিকাশ এজেন্টের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। নিন্মবিত্ত লোকজন, দিন মজুর, গার্মেন্টস্ কর্মী বা গৃহ পরিচারিকার মত লোকজন সিম গ্রহণের জন্য আসলে তাদের অগোচরে ফিঙ্গার প্রিন্ট ও ছবি ব্যবহার মাধ্যমে একের অধিক সিম বিক্রির রেজিষ্ট্রেশন করে এবং ওই সিম দিয়ে বিকাশ হিসাব খুলে থাকেন। মোবাইল ফোনে পাল্টা হুমকী পেলে ওই সকল সিম তিনি নষ্ট করে ফেলতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়