শিরোনাম
◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন! ◈ বিদেশযাত্রায় ভিসা বাণিজ্য: সরকারি খরচের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি ব্যয়ে বিদেশে যাচ্ছেন কর্মীরা! ◈ ময়মনসিংহে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রুবেল, বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:১৭ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাছের সাথে শত্রুতা, ৩ লক্ষ টাকার ক্ষতি

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের দেউলির মাঠে ৩ বিঘা জমির দুই হাজার ফলন্ত পেঁপেঁ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিন গত রাতে এই গাছ কাটার ঘটনা ঘটেছে।

বাগান মালিক দামুড়হুদার গোবিন্দহুদা গ্রামের মৃত. তালেব মন্ডলের ছেলে হযরত আলি জানান, গত বছর গোবিন্দহুদা গ্রামের দেউলির মাঠে তিন বিঘা জমিতে পেঁপেঁ বাঁগান করি। চলতি বছরে প্রতিটি গাছে পেঁপেঁ ধরেছে। ইতিমধ্যে কিছু পেঁপেঁ বিক্রিও করেছি। কয়েক দিনের মধ্যে আরো পেঁপেঁ বিক্রি করার কথা ছিলো।

এরই মাঝে গতকাল (১৪ ফেব্রুয়ারী) বৃহস্পিতিবার সকালে বাগনে গিয়ে দেখি তিন বিঘা জমির ২ হাজার ফলন্ত গাছ কে বা কাহারা গাছের মাজ খান থেকে কেটে দিয়েছে। এতে আমার প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এব্যাপারে দামুড়হুদা মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মাঠে নেমেছে।

  • সর্বশেষ