শিরোনাম
◈ কুয়েত থেকে ওমান পর্যন্ত ২১০০ কিমি রেলপথ, এক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে উপসাগরীয় ৬ দেশ ◈ জরুরি প্রয়োজনে কোন সেবায় কত নম্বরে ফোন করবেন, জেনে নিন ১৩টি গুরুত্বপূর্ণ হটলাইন ◈ চরফ্যাশন থেকে মিয়ানমারে সরকারি সার পাচার, কৃত্রিম সংকটে বিপাকে কৃষক! ◈ রাজধানীতে দুই ঘণ্টায় ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন ◈ সরকারি ফ্ল্যাটে ভাড়াটে-সাবলেট বাসিন্দা উচ্ছেদে অভিযান, বরাদ্দ বাতিলের হুঁশিয়ারি ◈ দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অবরুদ্ধ এমপি হীরার গাড়িবহর ◈ ভারত‌কে হা‌রি‌য়ে যুব এশিয়া কাপে গ্রুপসেরা পাকিস্তান ◈ সিরিয়ার কাছে ৫-১ গোলে বিধ্বস্ত, বড় হারে বাংলাদেশের বাছাইপর্ব শুরু ◈ নাগরিক সেবায় হয়রানি নয়, ভুল ধরিয়ে দিয়ে সংশোধনের পথ দেখাতে হবে: প্রধানমন্ত্রী ◈ আসছে টানা চার দিনের লম্বা ছুটি কাটানোর সুযোগ

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৬ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈশ্বিক জ্বালানি তেলের সরবরাহ কমালো ওপেক

নূর মাজিদ : আন্তর্জাতিক বাজারের বৃহৎ জ্বালানি তেল সরবরাহক দেশগুলোর জোট ওপেক গত মঙ্গলবার বৈশ্বিক জ্বালানি তেল সরবরাহ সমানোর ঘোষণা দিয়েছে। নতুন একটি চুক্তির আওতায় ওপেক দেশগুলো এই তেল সরবরাহ কমিয়েছে। তবে এরপরেও আশ্বস্ত নয় ওপেক, সংস্থাটির বিবৃতিতে ২০১৯ সালে বিশ্ব বাজারে তেলের দর কম থাকার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ওপেক বলছে, এখনও বাজারে চাহিদার চাইতে সরবরাহের পরিমাণ বেশি থাকায় এমনটি হচ্ছে। রয়টার্স, ইন্ডিপেন্ডেন্ট অনলাইন

মঙ্গলবার সংস্থাটির মাসিক প্রতিবেদনে এসকল তথ্য প্রকাশ করে। সেখানে বলা হয়, জানুয়ারিতে দৈনিক ৮ লাখ ব্যারেল কমে তাদের মোট উৎপাদন ৩ কোটি ৮১ লাখ ব্যারেলে নেমে আসে। তবে কর্তিত সরবরাহের পরিমাণও বাজারের বিদ্যমান চাহিদার চাইতে বেশি। তেলের দর নিয়ে বিশ্বব্যাপী পণ্যটির উৎপাদন বৃদ্ধি এবং প্রতিযোগী দেশগুলোর বাড়তি তেল উৎপাদন ও সরবরাহকে তেলের দরপতনের পেছনে দায়ী করেছে ওপেক প্রতিবেদন। জানুয়ারি মাসের ১ তারিখ থেকেই দৈনিক ৮ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয়া হয়।

একইসঙ্গে ২০১৯ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ দশমিক ৩ শতাংশ হবে বলে পূর্বাভাষ দিয়েছে ওপেক। বিশেষ করে, বৈশ্বিক বাণিজ্যের পরিবেশকে ঘিরে যে অনিশ্চয়তার মেঘ রয়েছে তা নিয়েও শঙ্কা রয়েছে। ফলে তেলের চাহিদা ও দর কমার জোরালো সম্ভাবনা রয়েছে। সবমিলিয়ে ওপেক প্রতিবেদন বৈশ্বিক তেলের বাজারের অবস্থা নিয়ে একটি নেতিবাচক পরিস্থিতি আশঙ্কা করছে।

  • সর্বশেষ